1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে এমপি হান্নান মাসউদ | দৈনিক উপকূল বার্তা
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
ইমাম-মুয়াজ্জিনের ভাতা প্রসঙ্গে: এমপি ফখরুল নোয়াখালী (৫) তালিকা হচ্ছে যোগাযোগ (ইসলামী ফাউন্ডেশন) : 01714347935 সুবর্ণচরে অসহায় আয়েশা বেগম এর, পাশে দাঁড়ালেন নাছির উদ্দীন নাছির ব্যাংকিং খাতের উন্নয়ন ও স্থানীয় অর্থনীতিতে সমন্বিত উদ্যোগের আহ্বান এমপি ফখরুল জয়নুল আবদীন ফারুকের স্ত্রীর দাফন সম্পন্ন: সেনবাগে শেষ বিদায়ে অশ্রুসিক্ত পরিবেশ হাতিয়ায় মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা ও বন রক্ষায় কঠোর অবস্থানের এমপি আবদুল হান্নান মাসউদ দেশ জুড়ে নদী-খাল-জলাশয় খনন কর্মসূচি মির্জা আব্বাসকে সভাপতি করে সেল গঠন, কার্যক্রম চলবে পুরো দেশে । প্রধানমন্ত্রী তারেক রহমানের‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে এমপি হান্নান মাসউদ ২০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের বনানী কবরস্থানে রাষ্ট্রপতির ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে ১০ হাজার রোগীর চিকিৎসার টাকা দিলেন এমপি ফখরুল ইসলাম।

নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে এমপি হান্নান মাসউদ

আমির হামজা হাতিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪ বার

হাতিয়া(নোয়াখালী) সংবাদদাতাঃ দ্বীপ উপজেলা হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছেন সংসদ সদস্য হান্নান মাসউদ। এ ঘটনাকে কেন্দ্র করে তার সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ চলছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নোয়াখালীর জেলার হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে এমপি হান্নান মাসউদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন। ভিডিওতে দেখা দেখা যায় হান্নান মাসুদ নিজেও তার লোকজনকে নেতৃত্ব দিচ্ছে ও দিয়ে বিএনপি’র অফিস ভাঙচুর করছে।স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজ নিতে এবং এলাকা পরিদর্শনে যান এমপি হান্নান মাসউদ। প্রকল্প বাজার এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের এক পর্যায়ে এমপি হান্নান মাসউদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন। বর্তমানে উভয় পক্ষই সড়কের দুই পাশে অবস্থান নিয়ে আছে, যার ফলে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।এ সময় এমপি হান্নান মাসউদ বলেন, আমি প্রকল্প বাজারে পরিদর্শনে এসেছি। এ সময় বেলাল মাঝির নেতৃত্বের চিহ্নিত সন্ত্রাসী ডাকাত আমাদের উপর হামলা চালিয়ে আহত করে। আমি এখানে অবস্থান নিয়েছি। একটা সন্ত্রাসী
বেলাল মাঝিকে গ্রেপ্তার করা না পর্যন্ত আমি এখান থেকে অবস্থান ছাড়বো না। সে ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিম–এর ওপর হামলা করেছিল।এ বিষয়ে অভিযুক্ত বেলাল মাঝির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয় নাই।এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন, আমি ঘটনাস্থলে আছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার শিকার এমপি হান্নান মাসউদ
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতাঃ দ্বীপ উপজেলা হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছেন সংসদ সদস্য হান্নান মাসউদ। এ ঘটনাকে কেন্দ্র করে তার সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ চলছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নোয়াখালীর জেলার হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে এমপি হান্নান মাসউদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজ নিতে এবং এলাকা পরিদর্শনে যান এমপি হান্নান মাসউদ। প্রকল্প বাজার এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের এক পর্যায়ে এমপি হান্নান মাসউদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন। বর্তমানে উভয় পক্ষই সড়কের দুই পাশে অবস্থান নিয়ে আছে, যার ফলে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ সময় এমপি হান্নান মাসউদ বলেন, আমি প্রকল্প বাজারে পরিদর্শনে এসেছি। এ সময় বেলাল মাঝির নেতৃত্বের চিহ্নিত সন্ত্রাসী ডাকাত আমাদের উপর হামলা চালিয়ে আহত করে। আমি এখানে অবস্থান নিয়েছি। একটা সন্ত্রাসী
বেলাল মাঝিকে গ্রেপ্তার করা না পর্যন্ত আমি এখান থেকে অবস্থান ছাড়বো না। সে ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিম–এর ওপর হামলা করেছিল।

এ বিষয়ে অভিযুক্ত বেলাল মাঝির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয় নাই।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন, আমি ঘটনাস্থলে আছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট