1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
হাতিয়ায় মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা ও বন রক্ষায় কঠোর অবস্থানের এমপি আবদুল হান্নান মাসউদ | দৈনিক উপকূল বার্তা
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
ইমাম-মুয়াজ্জিনের ভাতা প্রসঙ্গে: এমপি ফখরুল নোয়াখালী (৫) তালিকা হচ্ছে যোগাযোগ (ইসলামী ফাউন্ডেশন) : 01714347935 সুবর্ণচরে অসহায় আয়েশা বেগম এর, পাশে দাঁড়ালেন নাছির উদ্দীন নাছির ব্যাংকিং খাতের উন্নয়ন ও স্থানীয় অর্থনীতিতে সমন্বিত উদ্যোগের আহ্বান এমপি ফখরুল জয়নুল আবদীন ফারুকের স্ত্রীর দাফন সম্পন্ন: সেনবাগে শেষ বিদায়ে অশ্রুসিক্ত পরিবেশ হাতিয়ায় মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা ও বন রক্ষায় কঠোর অবস্থানের এমপি আবদুল হান্নান মাসউদ দেশ জুড়ে নদী-খাল-জলাশয় খনন কর্মসূচি মির্জা আব্বাসকে সভাপতি করে সেল গঠন, কার্যক্রম চলবে পুরো দেশে । প্রধানমন্ত্রী তারেক রহমানের‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে এমপি হান্নান মাসউদ ২০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের বনানী কবরস্থানে রাষ্ট্রপতির ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে ১০ হাজার রোগীর চিকিৎসার টাকা দিলেন এমপি ফখরুল ইসলাম।

হাতিয়ায় মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা ও বন রক্ষায় কঠোর অবস্থানের এমপি আবদুল হান্নান মাসউদ

আমির হামজা হাতিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪ বার

 

 

নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে আরও জোরদার ও কার্যকর ভূমিকা রাখতে হবে। অপরাধ দমনে কোনো ধরনের রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাব যেন কাজ না করে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলে সতর্ক থাকতে হবে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বন উজাড় ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। আমার আপন ভাই যদি বন কাটার সঙ্গে জড়িত থাকে, তার বিরুদ্ধেও বন বিভাগকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পরিচয় বা সম্পর্কের ভিত্তিতে কাউকে ছাড় দেওয়া হবে না।তিনি আরও বলেন, “যদি আর বনের একটি গাছও কাটা হয়, তাহলে সংশ্লিষ্ট বন কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।” উপকূলীয় হাতিয়ায় বনভূমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনকে কঠোর নজরদারি রাখতে হবে।রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান সংসদ সদস্য। তিনি বলেন, এনসিপির কোনো নেতাকর্মী অপরাধে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনতে হবে। আইনের দৃষ্টিতে সবাই সমান। এ নীতি বাস্তবায়নে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান তিনি।এ সময় তিনি আরও বলেন, কোনো অফিস-আদালতে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ থাকবে না। প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন।আবদুল হান্নান মাসউদ বলেন, হাতিয়াকে একটি আধুনিক, পরিকল্পিত ও উন্নয়নমুখী উপজেলায় রূপান্তর করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান।মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, নদীভাঙন রোধ, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং সংসদ সদস্যের দিকনির্দেশনাকে স্বাগত জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট