1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালী সোনাপুর পৌর বাজার মাছের আড়ত থেকে উদ্ধার হলো ১১৩ কেজি ওজনের শাপলাপাতা মাছ। | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব. নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু নোয়াখালী ও লক্ষ্মীপুরে পৃথক স্থানে অভিযান চালিয়ে ৩৭৯৮ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‍্যাব-১১ এর যৌথ দল। হাতিয়ায় পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ অগ্রণী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন  ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার নোয়াখালীতে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২ নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে অনিয়মের মাধ্যমে খাল ও ফসলি জমির মাটি কেটে আলেকজান্ডার-সোনাপুর-মান্নান নগর সড়কের পাশ প্রশস্ত করণের কাজ চলছে,

নোয়াখালী সোনাপুর পৌর বাজার মাছের আড়ত থেকে উদ্ধার হলো ১১৩ কেজি ওজনের শাপলাপাতা মাছ।

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৪০ বার

নোয়াখালী সদর উপজেলার সোনাপুর পৌর বাজারের মাছের আড়ত থেকে ১১৩ কেজি ওজনের একটি শাপলাপাতা মাছ জব্দ করা হয়েছে। পরে মাছটিকে বন বিভাগের নোয়াখালী উপকূলীয় কার্যালয়ে মাটিচাপা দেওয়া হয়।৬ মার্চ শুক্রবার সকাল আটটার দিকে জেলা শহরের সোনাপুর পৌর বাজার থেকে এক অভিযানে মাছটি জব্দ করা হয়। নোয়াখালীর বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিলের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
নোয়াখালী বন বিভাগ সূত্রে জানা গেছে, আজ ভোরে সোনাপুর পৌর বাজার মাছের আড়তে এক ব্যবসায়ী বিক্রির উদ্দেশ্যে শাপলাপাতা মাছটি নিয়ে আসেন। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। মাছটি মাঝখানে কাটা ছিল। বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে মাছের আড়তের মালিক পালিয়ে যান। পরে সেখান থেকে মাছটি নোয়াখালী উপকূলীয় কার্যালয়ে নিয়ে এসে মাটিচাপা দেওয় হয়।
বন বিভাগের কর্মকর্তারা জানান, শাপলাপাতা মাছ বাংলাদেশের নদী ও উপকূলীয় জলজ বাস্তুতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাণী। এটি সাধারণত নদী ও সাগরের তলদেশে বসবাস করে। এটি ছোট মাছ ও অন্যান্য জলজ প্রাণী খেয়ে পরিবেশের খাদ্যচক্র ও ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু অতিরিক্ত শিকার, অবৈধ বেচাকেনা ও বাসস্থান ধ্বংসের কারণে বর্তমানে এ প্রজাতি হুমকির মুখে পড়েছে। দৈনিক উপকূল বার্তার প্রতিনিধি
জানতে চাইলে নোয়াখালী জেলা বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিল বলেন বাংলাদেশ বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬ অনুযায়ী এ ধরনের প্রাণী শিকার, ক্রয়-বিক্রয়, মজুত বা পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।‌তিনি আরো বলেন
ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির (ডব্লিউসিএস) তথ্য অনুযায়ী, শাপলাপাতা মাছের ১৬টির মতো প্রজাতি রয়েছে। বাংলাদেশে যে ৮ থেকে ১০ প্রজাতির শাপলাপাতা মাছ পাওয়া যায়, তার মধ্যে ২টি প্রজাতি মহাসংকটাপন্ন এবং ৩টি সংকটাপন্ন। পিতাম্বরী বা নাঙলা ও ঘণ্টি শাপলাপাতা মাছকে মহাসংকটাপন্ন ঘোষণা করা হয়েছে। পান্না, শিংচোয়াইন ও ঠোট্টা ঘাপরি শাপলাপাতা মাছকে সংকটাপন্ন হিসেবে ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আছে চিত্রা হাউস শাপলাপাতা, ছোটলেজি শাপলাপাতা, কালি শাপলাপাতা, ফুল শাপলাপাতা, বাদুড় শাপলাপাতা, বাদা শাপলাপাতা, থাইন ও চুনি প্রজাতি শাপলাপাতা মাছ। এর কয়েকটি প্রজাতি বিক্রয় নিষিদ্ধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট