হাতিয়া ঐতিহ্যবাহী চরচেঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রি) মাদ্রাসার সাবেক ছাত্রদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) মাদ্রাসার হলরুমে সকাল ১০ টা থেকে কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে এ কর্মসূচির আরম্ভ করা হয়।
চরচেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ জালাল আহমদ এর সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আমিরুল ইসলাম বিজ্ঞ দায়রা জজ চাঁদপুর,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ এ ইউ এম ইদ্রিস অধ্যক্ষ হাতিয়া দারুল উলুম কামিল মাদ্রাসা, মাওঃ এ এইচ এম জিয়াউল ইসলাম অধ্যক্ষ রহমানিয়া ফাজিল মাদ্রাসা,
মাওঃ আশিকুল ইসলাম জুবায়ের অধ্যক্ষ চরচেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, হাফেজ মাওলানা মিজানুল হক মামুন অধ্যক্ষ নোয়াখালীর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, মাওঃ আব্দুল কাইয়ুম উপাধ্যক্ষ আহমদীয়া মাদ্রাসা,মাওলানা নবির উদ্দিন সুপার জাহাজমারা মোহাম্মাদিয়া এতিমখানা, লায়ন সাইফুল্লাহ মুনির অধ্যক্ষ চট্টগ্রাম সিটি কলেজ, এডভোকেট নোমান সিদ্দিক সদস্য নোয়াখালী বার।
অনুষ্ঠান সঞ্চচালনায়ছিলেন মাওঃ ফয়জুল বারী তারীফ। অনুষ্ঠানে মাদ্রাসার সাবেক শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।