1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
প্রথম দিন কর্মদিবসেই কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করলেন প্রশাসক আলহাজ্ব হারুনুর রশিদ আজাদ | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব. নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু নোয়াখালী ও লক্ষ্মীপুরে পৃথক স্থানে অভিযান চালিয়ে ৩৭৯৮ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‍্যাব-১১ এর যৌথ দল। হাতিয়ায় পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ অগ্রণী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন  ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার নোয়াখালীতে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২ নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে অনিয়মের মাধ্যমে খাল ও ফসলি জমির মাটি কেটে আলেকজান্ডার-সোনাপুর-মান্নান নগর সড়কের পাশ প্রশস্ত করণের কাজ চলছে,

প্রথম দিন কর্মদিবসেই কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করলেন প্রশাসক আলহাজ্ব হারুনুর রশিদ আজাদ

মোঃ ইদ্রিস মিয়া
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩৪ বার

 

ঈদ-পরবর্তী সময়ে দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনে কর্মদিবসেই কঠোর অবস্থান নিলেন নোয়াখালী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আলহাজ্ব হারুনুর রশিদ আজাদ। মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটে জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি অফিসের বিভিন্ন শাখা পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন কক্ষে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং অফিসের কার্যক্রম, সুবিধা-অসুবিধা , বিদ্যমান সমস্যার বিষয়ে অবগত হওয়ার চেষ্টা করেন।
এসময় অফিস সময় সকাল ৯টার পর কর্মকর্তা যারা উপস্থিত হয়েছেন, তাদের পৃথকভাবে ডেকে কারণ জানতে চান প্রশাসক। তিনি প্রথমবারের মতো সংশ্লিষ্টদের সতর্ক করেন এবং ভবিষ্যতে এ ধরনের শৃঙ্খলাভঙ্গ হলে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।
প্রথম দিনে কর্মদিবসের অভিজ্ঞতা জানাতে গিয়ে প্রশাসক আলহাজ্ব হারুনুর রশিদ আজাদ বলেন, তিনি দায়িত্ব পালনে শৃঙ্খলা, কর্মনিষ্ঠা ও জবাবদিহিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। দেশের উন্নয়ন ও জনকল্যাণে শ্রম ও মেধাভিত্তিক দায়িত্বশীলতার জায়গা থেকে প্রয়োজনীয় সব ধরনের ত্যাগ স্বীকারে তিনি প্রস্তুত বলেও জানান।
তিনি আরও বলেন, স্থানীয় সংসদ সদস্যসহ জেলার সকল জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সহযোগিতায় নোয়াখালী জেলা পরিষদকে একটি কার্যকর ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যাশা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট