1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোবিপ্রবির স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা উপলক্ষে স্টেকহোল্ডারদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় | দৈনিক উপকূল বার্তা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালী ও লক্ষ্মীপুরে পৃথক স্থানে অভিযান চালিয়ে ৩৭৯৮ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‍্যাব-১১ এর যৌথ দল। হাতিয়ায় পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ অগ্রণী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন  ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার নোয়াখালীতে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২ নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে অনিয়মের মাধ্যমে খাল ও ফসলি জমির মাটি কেটে আলেকজান্ডার-সোনাপুর-মান্নান নগর সড়কের পাশ প্রশস্ত করণের কাজ চলছে,   বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

নোবিপ্রবির স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা উপলক্ষে স্টেকহোল্ডারদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৪৫ বার

 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা উপলক্ষে জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্টেকহোল্ডারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শাহজাহান। ২৫ মার্চ বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নোয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ শাহজাহান বলেন, আজকের বিষয়বস্তু হলো মূলত ভর্তি পরীক্ষায় যারা আসবে তাদের জন্য একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা। বিগত বছরগুলোতে ভর্তি পরীক্ষার সময় অনেক অভিভাবক আমাদের নোয়াখালীবাসীর আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন। পূর্বের ন্যায় আমরা আমাদের সুনাম অক্ষুণ্ন রাখতে চাই। আমাদের নোয়াখালীর সুনাম এ পরীক্ষার সঙ্গে জড়িত। যে অর্জনটুকু আমাদের রয়েছে তা যেনো আমরা হারিয়ে না ফেলি। আমি মনে করি আপনাদের সকলের সহযোগিতায় এবারে ভর্তি পরীক্ষা বিগত বছরগুলোর চেয়ে ভালোভাবে সম্পন্ন হবে।
এ সময় তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকগণ আসেন। তাদের আবাসন ব্যবস্থা, মানসম্মত খাবার ব্যবস্থাসহ সকল বিষয়ে ভালোভাবে নজর রাখতে হবে। মনে রাখতে হবে, শিক্ষার্থীদের শরীর ও মন ভালো না থাকলে এবং শারীরিকভাবে সুস্থ না থাকলে তারা ভালো পরীক্ষা দিতে পারবেনা। এ সময় মাননীয় সংসদ সদস্য সোনাপুর, মাইজদী এবং বেগমগঞ্জ চেীরাস্তার যানজট নিরসনে ট্রাফিক সপ্তাহ করার প্রস্তাব করেন। পাশাপাশি বাসের টিকিট কাউন্টারগুলোকে নিয়ন্ত্রণ করা এবং জেলার পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে গুরুত্বারোপ করেন।মতবিনিময় সভার সভাপতি নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, আসন্ন ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনকে কেন্দ্র করে সার্বিক আলোচনার জন্য আজ আপনাদের আমন্ত্রণ জানানো হয়েছে। পরীক্ষার দিনগুলোতে পরীক্ষার কেন্দ্রসমূহে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পরীক্ষার দিনগুলোতে চৌমুহনী চৌরাস্তা, মাইজদী এবং সোনাপুর জিরো পয়েন্টেসহ প্রধান সড়কে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। একই সঙ্গে পরীক্ষার দিন আগত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের কাছাকাছি কোন ফটোকপির দোকান যাতে খোলা না থাকে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়াও কেন্দ্রসমূহে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চৌমুহনী চৌরাস্তা, মাইজদী শহর এবং সোনাপুর জিরো পয়েন্টেসহ প্রধান সড়কের দুই পাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি পরীক্ষার কেন্দ্রসমূহে মেডিকেল টিম রাখা হবে, যেনো তাৎক্ষণিক মেডিকেল সেবা প্রদান করা যায়।এ সময় উপাচার্য আরও বলেন, সম্প্রতি নোবিপ্রবি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সম্মানজনক অবস্থান অর্জন করেছে এবং আমরা আশা করি আগামী বছর র‌্যাঙ্কিংয়ে নোবিপ্রবি আরও বেশি ভালো করবে। বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকীকরণ করার জন্য আমরা পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে চুক্তি সম্পাদন করেছি। এর ফলে আমাদের শিক্ষকগণ বিভিন্ন প্রশিক্ষণের জন্য বিদেশে যাচ্ছেন তেমনি বিদেশী শিক্ষকগণ আমাদের বিশ্ববিদ্যালয়ে আসছেন। প্রতি বছর আমাদের শিক্ষার্থীগণ বিভিন্ন দেশে যাচ্ছেন যার ফলে গ্লোবালাইজেশনের সুযোগ তৈরী হচ্ছে। এছাড়াও আবাসনসহ বিভিন্ন সমস্যা নিরসনে ১২৬৫ কোটি টাকার একটি প্রকল্প একনেকে জমা দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব হারুনুর রশিদ আজাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতিনিধিসহ স্টেকহোল্ডারবৃন্দ, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৭ মার্চ ২০২৬ সি ইউনিট, ৩ এপ্রিল ২০২৬ বি ইউনিট এবং ১০ এপ্রিল ২০২৬ এ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১ টা থেকে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট