আজ নোয়াখালী শহীদ মিনারে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে
বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান
নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে শহীদদের স্মরণে এ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপি’র সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন , সাধারণ সম্পাদক নুরুল আমিন খান,সাবেক উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ভিপি জসিম, শামসুদ্দোহা মিঠুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।