1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে অনিয়মের মাধ্যমে খাল ও ফসলি জমির মাটি কেটে আলেকজান্ডার-সোনাপুর-মান্নান নগর সড়কের পাশ প্রশস্ত করণের কাজ চলছে, | দৈনিক উপকূল বার্তা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়ায় পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ অগ্রণী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন  ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার নোয়াখালীতে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২ নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে অনিয়মের মাধ্যমে খাল ও ফসলি জমির মাটি কেটে আলেকজান্ডার-সোনাপুর-মান্নান নগর সড়কের পাশ প্রশস্ত করণের কাজ চলছে,   বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওধুধ রাখায় জরিমানা

নোয়াখালীতে অনিয়মের মাধ্যমে খাল ও ফসলি জমির মাটি কেটে আলেকজান্ডার-সোনাপুর-মান্নান নগর সড়কের পাশ প্রশস্ত করণের কাজ চলছে,

বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৭ বার

কোনো ধরনের সুরক্ষা দেয়াল না থাকায় খাল পাড়ের সড়ক ও মানুষের বাড়িঘর ধসে পড়ার আশঙ্কা করছে এলাকাবাসী।
নোয়াখালী সড়ক ও জনপদ বিভাগের তথ্যমতে, লক্ষ্মীপুর চর আলেকজান্ডার-সোনাপুর-মান্নান নগর সড়কের মোট ৭৩ কিলোমিটার সড়কের নোয়াখালী অংশে ১৮ কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্ত করণ কাজ চলছে। সড়কটির নোয়াখালী অংশের ১৮ কিলোমিটার সড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৬৬ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নে কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান”রিলায়েবল বিল্ডার্স লি:”।
সরেজমিনে দেখা গেছে, লক্ষ্মীপুর চর আলেকজান্ডার-সোনাপুর-মান্নান নগর সড়কের নোয়াখালী অংশের সদর উপজেলার মান্নান নগর, হানিফ চেয়ারম্যান বাজার, নুরুপাটোয়ারীর হাট ও সুবর্ণচরের চেওয়াখালী বাজার থেকে আজাদ নগর পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খাল এবং মানুষের বাড়ির বাগান ও ফসলি জমি থেকে ভেকু মেশিন(এস্কেভেটর) দিয়ে মাটি তুলে সড়কের পাশ প্রশস্ত করা হচ্ছে। বাদ পড়েনি মসজিদের জমির মাটিও। এতে খালের গভীরতা বেড়ে সড়ক ও মানুষের বাড়িঘর পুনরায় খালের মধ্যে ধসে পড়ার আশঙ্কা করছে এলাকাবাসী। এদিকে ফসলি জমির মাটি(টপ সয়েল) কাটা নিষিদ্ধ থাকলেও এই সড়কের পাশ ঘেঁষে ফসলি জমির টপ সয়েল কেটে সড়ক প্রসস্হ করায় জমির উর্বরতা নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। অন্যদিকে, অপরিকল্পিতভাবে মাটি কাটায় সড়কের এই অংশে খালের ওপর থাকা ছোট-বড় অর্ধশতাধিক পোল-কালভার্টও ঝুঁকির মূখে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, ঠিকাদার সড়কের পাশ ঘেঁষে বয়ে যাওয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খাল থেকে ভেকু দিয়ে মাটি তুলে সড়কের পাশ প্রশস্ত করছেন। এতে খালের গভীরতা বেড়ে যাওয়ায় সড়ক ও বাড়িঘর ধসে আবার খালের মধ্যে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। অপরদিকে, সড়কের অপর পাশের ফসলি জমি, বাড়িঘর, বাগান ও মসজিদের জায়গা থেকেও মাটি কাটা হচ্ছে। তাদের দাবি- ঠিকাদারের লোকজনকে সড়ক সংলগ্ন খাল ও ফসলি জমি থেকে মাটি তুলতে নিষেধ করলেও তারা তা শুনছেন না। ঠিকাদার রাজনৈতিক প্রভাবশালী হওয়ায় দুই দফায় কাজ বন্ধ করেও কোন লাভ হয়নি। তারা পুনরায় কাজ শুরু করেন। এই বিষয়ে নোয়াখালী সড়ক ও জনপদ বিভাগে জানিয়েও কোন ফল পাওয়া যায়নি। তাদের অভিযোগ- সড়ক প্রশস্ত করণের নামে খাল ও ফসলি জমি কেটে করা হচ্ছে সাগর চুরি। সড়ক প্রসস্ত করণে ৪-৬ কোটি টাকার প্রাক্কলন ধরা হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি সরকারী খাল ও ব্যাক্তি মালিকানাধীন কৃষি জমির টপ সয়েল দিয়ে কাজ করে প্রাক্কলিত টাকার সিংহভাগই লোপাটে ব্যাস্ত হয়ে পড়েছে। যা কোনো নীতি নৈতিকতার মধ্যেই পড়ে না।
ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত স্থানীয় এক ব্যক্তি অভিযোগ করে বলেন, এই সড়কটি নোয়াখালী-লক্ষ্মীপুর জেলার আঞ্চলিক সড়ক। দরপত্রে ভিন্ন জায়গা থেকে মাটি এরেন্জ করে সড়কটি প্রশস্ত করণের নির্দেশনা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান অনিয়মের মাধ্যমে সড়ক বিভাগের অর্থলোলুপ কর্মকর্তাদের যোগসাজশে অনৈতিক রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাশের খাল ও ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক প্রশস্ত করছেন। এটি সম্পূর্ণ অনিয়ম ও দুর্নীতি। যা দেখেও না দেখার ভান করছেন সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তবে, এবিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান “রিলায়বল বিল্ডার্স’ লি:’র “দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (বাচ্চু- ০১৭১৫১৬১৬৪৪) সঙ্গে বারংবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সড়ক বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন আলেকজান্ডার-সোনাপুর-মান্নান নগর সড়কের পাশ প্রশস্ত করণে অনিয়মের বিষয়টি স্বীকার করে ইনকিলাবকে বলেন, সরেজমিনে গিয়ে খাল ও ফসলি জমি কেটে মাটি নিতে ঠিকাদারী প্রতিষ্ঠানকে বারণ করা হয়েছে। এখন শুনছি পুনরায় খাল ও ফসলি জমি থেকে মাটি কাটা হচ্ছে। এই বিষয়ে সরজমিনে পরিদর্শন করে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।তবে ওয়ার্ক অর্ডার দেয়ার পূর্বেই ঠিকাদার কোন্ ক্ষমতাবলে রাস্তা প্রশস্ত করণে সরকারি খাল ও ব্যাক্তি মালিকানাধীন কৃষি জমির টপসয়েল ভেকু মেশিন(এস্কেভেটর)দিয়ে কেটে নিয়ে অনৈতিক পন্থায় রাস্তা প্রসস্থ করণ কাজ করছেন প্রশ্ন করা হলে সড়ক ও জনপথ’র(আর এন্ড এইচ) নির্বাহী প্রকৌশলী ফরিদ উদ্দিন ঠিকাদারি প্রতিষ্ঠান “রিলায়বল বিল্ডার্স লি:” কে গত ১৮ ফেব্রুয়ারী ২৬ ইং তারিখে ওয়ার্ক অর্ডার(কার্যাদেশ) দেয়া হয়েছে বলে দাবি করেন। কিন্তু তিনি ওয়ার্ক অর্ডার বা কার্যাদেশের কোনো ডকুমেন্ট বা প্রমানক কাগজ ইনকিলাবকে দেখাতে পারেননি।
নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন,ঠিকাদারকে যে শর্ত কাজ দেয়া হয়েছে, সেই শর্ত মোতাবেক কাজটি বাস্তবায়ন করার কথা। তবে শর্ত ভঙ্গ করে কোন অবস্থাতেই সরকারি কোন জমি, খাল, সরকারি কোন সম্পত্তি থেকে কিংবা ফসলি জমি থেকে কোন অবস্থাতেই অন্যায়ভাবে মাটি কাটা যাবে না। এই ধরনের ঘটনা ঘটে থাকলে সরেজমিনে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এ তুঘলকি দূর্ণীতি ও অনিয়মের ঘটনা তদন্ত করে তাৎক্ষণিক ব্যাবস্থা গ্রহনে সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জেলা প্রশাসন মঙ্গলবার নির্দেশ দিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
এদিকে খাল ও ফসলি জমি কেটে ফেলায় ক্ষতির সম্মূখিন হয়েছেন স্থানীয় বাসিন্দারা।ঠিকাদারি প্রতিষ্ঠান রিয়াভেল বিল্ডার্সের এই অনিয়ম-দুর্নীতি ও জনভোগান্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ’সহ জেলা প্রশাসকের কাছে দূর্ণীতিবাজ চক্রটির জনস্বার্থ বিরোধী তাদের সম্পাদিত ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন ভুক্তভোগী কৃষি জমির মালিকেরা। নিউজ ছবি সংগ্রহ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট