1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
অগ্রণী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন | দৈনিক উপকূল বার্তা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়ায় পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ অগ্রণী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন  ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার নোয়াখালীতে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২ নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে অনিয়মের মাধ্যমে খাল ও ফসলি জমির মাটি কেটে আলেকজান্ডার-সোনাপুর-মান্নান নগর সড়কের পাশ প্রশস্ত করণের কাজ চলছে,   বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওধুধ রাখায় জরিমানা

অগ্রণী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২২ বার

উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে অগ্রণী ব্যাংক লিমিটেডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শুক্রবার (৩ এপ্রিল) দিনব্যাপী ফেনী পিটিআই মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় খেলাধুলা, হাস্যোজ্জ্বল পরিবেশ ও পারস্পরিক সম্পৃক্ততায় মুখর হয়ে ওঠে পুরো মাঠ এলাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সার্কেলের মহাব্যবস্থাপক (অডিট) মো.ইখতিয়ার উদ্দিন।
দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহকর্মীদের আন্তরিক সহযোগিতায় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। খেলাধুলার মাধ্যমে সহমর্মিতা, পারস্পরিক সম্পর্ক ও দলগত চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে আয়োজকরা জানান। অনুষ্ঠানের শেষপর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এতে অংশগ্রহণকারীদের মাঝে নতুন উদ্দীপনা ও কর্মস্পৃহা সৃষ্টি হয়।
সফল এ আয়োজনের জন্য ফেনী অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহ জালালসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন কর্মীদের মাঝে সম্প্রীতি, সুসম্পর্ক ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট