
নোয়াখালী জেলা পুলিশের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন এন এম নাসিরুদ্দিন। সোমবার (১৫ জুন) নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি সদ্য বিদায়ী পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেনের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্বভার গ্রহণের পূর্বে নোয়াখালী সার্কিট হাউস প্রাঙ্গণে নবাগত পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আবু তৈয়ব মো. আরিফ হোসেন। পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।
অনুষ্ঠান শেষে পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
উল্লেখ্য, জনাব এন এম নাসিরুদ্দিন ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দক্ষতা, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
নোয়াখালী জেলায় যোগদানের আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-তে উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর অভিজ্ঞ নেতৃত্বে নোয়াখালী জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কার্যক্রম ,যেমন মাদক বিরোধী কিশোর গ্যাং এর বিরুদ্ধে আরও গতিশীল ভাবে কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন নোয়াখালী জেলা বাঁশী।