1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
হাতিয়ায় গাড়ি চাপায় প্রাণ গেল পথচারীর : | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব. নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু নোয়াখালী ও লক্ষ্মীপুরে পৃথক স্থানে অভিযান চালিয়ে ৩৭৯৮ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‍্যাব-১১ এর যৌথ দল। হাতিয়ায় পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ অগ্রণী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন  ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার নোয়াখালীতে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২ নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে অনিয়মের মাধ্যমে খাল ও ফসলি জমির মাটি কেটে আলেকজান্ডার-সোনাপুর-মান্নান নগর সড়কের পাশ প্রশস্ত করণের কাজ চলছে,

হাতিয়ায় গাড়ি চাপায় প্রাণ গেল পথচারীর :

আমির হামজা হাতিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩২ বার

 

নোয়াখালীর হাতিয়া উপজেলায় গাড়ির চাপায় আলাউদ্দিন নামের এক পথচারী নিহত হয়েছেন।শুক্রবার(৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৫টায় উপজেলার চৌমুহনী বাজারের দক্ষিণ পাশে অগ্রণী ব্যাংকের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত আলাউদ্দিন(৫০) হাতিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড গুল্যাখালী গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। নিহত আলাউদ্দিন পেশায় একজন কৃষক ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৫টার সময় আলাউদ্দিন রাস্তার পাশ দিয়ে বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। পেছন থেকে একটা পুরাতন জিপ গাড়ি এসে তাকে চাপা দেয়। এসময় সামনের চাকা তার গায়ের ওপর উঠে যায়। ড্রাইভার চাইলে ব্রেক করতে পারতেন কিন্তু ব্রেক না করে পেছনের চাকাও তার গায়ের ওপর তুলে দেয়। পরে ঘাতক ড্রাইভার গাড়ি রেখে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী আজমির জানান, তাৎক্ষণিক মুমূর্ষু অবস্থায় আলাউদ্দিনকে কয়েকজনে মিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে রেফার করা হয়।ভুক্তভোগীর স্বজনরা জানান, হাসপাতাল থেকে রেফার করার কিছুক্ষণ পর খাসের হাটের কাছাকাছি গেলে তার মৃত্যু হয়। পরবর্তীতে লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে হাতিয়া থানা অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, ঘাতক গাড়িটির মালিক এবং ড্রাইভারের খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট