1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
হাতিয়ায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মহান স্বাধীনতা দিবস পালিত  মোঃ রাজিব | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব. নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু নোয়াখালী ও লক্ষ্মীপুরে পৃথক স্থানে অভিযান চালিয়ে ৩৭৯৮ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‍্যাব-১১ এর যৌথ দল। হাতিয়ায় পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ অগ্রণী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন  ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার নোয়াখালীতে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২ নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে অনিয়মের মাধ্যমে খাল ও ফসলি জমির মাটি কেটে আলেকজান্ডার-সোনাপুর-মান্নান নগর সড়কের পাশ প্রশস্ত করণের কাজ চলছে,

হাতিয়ায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মহান স্বাধীনতা দিবস পালিত  মোঃ রাজিব

মোঃ রাজিব
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫৯ বার
 হাতিয়া উপজেলা শাখার উদ্যোগে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাদের হালিমী। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব মাছউদুর রহমান বাবর।
​হাতিয়া উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জনাব ওসমান গনির সভাপতিত্বে এবং সদস্য সচিব জনাব এম এ কাইয়ুমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক জনাব এনায়েত রাব্বি, জনাব বাবুল উদ্দিন, ডাক্তার মাইনুদ্দিন রাজু এবং ডাক্তার কেফায়েতুল্লাহ।
​প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাদের হালিমী বলেন, “শহীদ জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতো না।” তিনি আরও বলেন, “শেখ মুজিব কখনো বাংলাদেশ স্বাধীন হোক তা চাননি, বরং পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। কিন্তু শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।”
​বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন যে, “বেগম খালেদা জিয়াকে ফ্যাসিস্ট খুনি হাসিনা তিলে তিলে হত্যা করেছে।” একই সঙ্গে তিনি উল্লেখ করেন, “প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন।” উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী স্থানীয় সরকার নির্বাচনে হাতিয়ায় দলীয় প্রার্থীদের বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হাতিয়াকে কোনোভাবেই সন্ত্রাসের জায়গা হতে দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট