1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচন সম্পূর্ণ , সভাপতি বখতিয়ার সম্পাদক মঞ্জু নির্বাচিত। | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচন সম্পূর্ণ , সভাপতি বখতিয়ার সম্পাদক মঞ্জু নির্বাচিত।

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৯ বার

নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচন সম্পূর্ণ , সভাপতি বখতিয়ার সম্পাদক মঞ্জু নির্বাচিত।
মোঃ ইদ্রিছ মিয়া।
প্রায় সাত বছর পর সকল জল্পনা কল্পনার শেষে বহুল কাঙ্খিত নোয়াখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে বখতিয়ার শিকদার ও সাধারণ সম্পাদক পদে আবু নাসের মঞ্জু নির্বাচিত হয়েছেন।

প্রায় ৭ বছরের খরা কাটিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সুষ্ঠু, সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার ২৩ সেপ্টম্বর সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত নোয়াখালী জেলা প্রশাসন স্কুলের হলরুমে জেলা প্রশাসক দেওয়ান মাহবুব রহমানের নিয়ন্ত্রণে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে প্রশাসনিক নিরাপত্তা বলয়ের মধ্যদিয়ে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ৫৭ জন। তার মধ্যে ১ জন সদস্য মৃত্যু বরণ করেন।

সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে বখতিয়ার শিকদার ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর ইউসুফ পেয়েছেন ১৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৪ প্রতিদ্বন্দ্বীর মধ্যে আবু নাছের মঞ্জু ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল হাসান মীরন পেয়েছেন ১৬ ভোট।

সহ-সভাপতি পদে ২ জন মাসুদ পারভেজ (এনটিভি) ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। শাহ এমরান সুজন (দৈনিক সোনালী জমিন) ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রতিদ্বন্ধীতা করে ২ জন নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে আকবর হোসেন সোহাগ (নিউজ ২৪) ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এ আর আজাদ সোহেল (দৈনিক ভোরের আকাশ ও গ্লোবাল সংবাদ) ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ইকবাল হোসেন সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক পদে ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন নাসির শাহ নয়ন। প্রচার সম্পাদক পদে গাজী রুবেল ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। ৫৭ জন ভোটারের মধ্যে ৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে তিনজন নির্বাচিত হন। এরমধ্যে- আব্দুল মোতালেব (দৈনিক দেশবার্তা) ৩০ ভোট, নুর রহমান (দৈনিক বর্তমান) ২৩ ভোট ও মাহবুবুর রহমান (দৈনিক সময়ের আলো) ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সদস্য পদে ৭ জন এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিন জন চূড়ান্তভাবে নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট