1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে পোল্ট্রি খমারে আগুনে পুড়ল ২০০০ মুরগি। ক্ষয়ক্ষতি ৩০ লাখ টাকা | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

নোয়াখালীতে পোল্ট্রি খমারে আগুনে পুড়ল ২০০০ মুরগি। ক্ষয়ক্ষতি ৩০ লাখ টাকা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৭৪ বার

নোয়াখালীর সদর উপজেলায় রহস্যজনক আগুনে ২ হাজার’ পোল্ট্রি মুরগিসহ একটি খামার পুড়ে ছাই হয়ে গেছে। তবে এখনো অগ্নিকান্ডের কারণ জানাতে পারেনি সদর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত খামার মালিক দাবী করেন।।
বুধবার (১৫ নভেম্বর) ভোর রাতের দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের নলপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খামারের মালিক আব্দুর রহিমের পুত্র হাসান বাপ্পি জানান, আমাদের খামারে প্রায় ৩ হাজার মুরগী ছিল। এর মধ্য প্রায় ২ হাজার মুরগি আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। আমাদের মসজিদের তোহা হাফেজ গভীর রাত আনুঃ সাড়ে ৩ টার দিকে মুুরগির খামারে আগুন জ্বলতে দেখে আমাদের ডাকা ডাকি করেন। আমরা ঘর থেকে বের হয়ে খামারর ছুটে আসি। আগুন নেভানোর চেষ্টা করি। কয়েক মিনিটের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো খামারে ছড়িয়ে পড়ে। এবং জীবন্ত মুরগি গুলো আগুনে জ্বলসে পুড়ে ছাঁই হয়ে যায়। এ সময় এলাকাবাসীর ছুটে এসে আগুন নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা করে এর পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাপি জানান, কেউ ষড়যন্ত্র করে খামারে আগুন লাগিয়েছে। কারন আগুন জ্বলার সময় দুজন দুর্বৃত্তকে মোটরসাইকেল যোগে পালিয়ে যেতে তোহা হুজুর দেখেছেন ।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো.আবদুল হালিম শাকিল বলেন, ভোর রাতের দিকে স্থানীয় লোকজন আবদুর রহীমের মুরগির খামারে আগুন জ্বলতে দেখে। সঙ্গে সঙ্গে তারা সদর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। পরে স্থানীয় লোকজন এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ মালিকের বরাত দিয়ে তিনি দাবি করেন এতে প্রায় ২ হাজার ৫শ’ পোল্ট্রি মুরগি আগুনে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক ফরিদ আহমদ বলেন, আগুন লাগার কারণ এখনই বলা যাবে না। তদন্ত সাক্ষেপে তা বলা যাবে। ধারণা হচ্ছে ১ হাজার অধিক মরুগি আগুনে পুড়ে মারা গেছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনিকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট