ফাইল ছবি
নোয়াখালী-৪ আসনের মনোনয়ন ফরম নিলেন বর্তমান এমপির পক্ষে সামছুদ্দিন জেহান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর দলের বিভিন্ন বিভাগের নেতাদের সঙ্গে নোয়াখালী-৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাবেক জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান এমপি একরামের পক্ষে সামছুদ্দিন জেহান সদর উপজেলা চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি বাবু ইমন ভুট্টু, জেলা উপজেলার নেতা কর্মী বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন সভাপতি সাধারণ সম্পাদক গণ।
শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা।
সদর ও সুবর্ণচর উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী-৪ আসনটি আওয়ামী লীগের জন্য গুরুত্বপূর্ণ একটি আসন। যেখান থেকে বেড়ে ওঠে দলের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। বর্তমান এমপির পক্ষে দলের তৃণমূলের নেতাকর্মীদের সমর্থনেএই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সদর উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন জেহান।
শনিবার থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হবে।