1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে প্রদীপ প্রজ্বালীয় প্রতিবাদ | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

নোয়াখালীতে প্রদীপ প্রজ্বালীয় প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২৭৪ বার

গাজায় ইজরায়েলের বর্বর হামলায এবং বাংলাদেশে রাজনীতির নামে আগুন সন্ত্রাসে নিহতদের স্মরণে নোয়াখালীতে প্রদীপ প্রজ্বালন

সম্মিলিত সাংস্কৃতিক জোট ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজায় ইজরায়েলের বর্বর হামলা এবং বাংলাদেশে রাজনীতির নামে আগুন সন্ত্রাসে নিহতদের স্মরণে নোয়াখালী কেন্দ্রিয় শহিদ মিনারে প্রদীপ প্রজ্বালন করা হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালীর ব্যানারে এ কর্মসূচিতে এসে সংস্কৃতিকর্মীদের সাথে সংহতি প্রকাশ করেন জনপ্রতিনিধি, সাংবাদিক, নারী ও শিশু অধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ।

এ সময় শহিদ মিনারের পাদদেশে সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালীর সভাপতি এমদাদ হোসেন কৈশোরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংহতি সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু,  সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালীর সাধারণ সম্পাদক কাজল ভট্ট, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আরমান প্রমুখ।

সমাবেশে বক্তাগণ গাজায় নারী, শিশু ও হাসপাতালে হামলা চালিয়ে অসহায় রোগীসহ নির্বিচারে মানুষ হত্যা এবং বাংলাদেশে রাজনীতির নামে আগুন সন্ত্রাসের প্রতিবাদ ও নিন্দা জানান। এ সময় গাজায় ইসরায়েলের বর্বর হামলা এবং বাংলাদেশের আগুন সন্ত্রাসে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট