1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ভয়ে শুরু হয় আজান,নোয়াখালীতে ভূমিকম্পে ২ ভবনে ফাটল | দৈনিক উপকূল বার্তা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

ভয়ে শুরু হয় আজান,নোয়াখালীতে ভূমিকম্পে ২ ভবনে ফাটল

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৩২০ বার

ভয়ে শুরু হয় আজান,নোয়াখালীতে ভূমিকম্পে ২ ভবনে ফাটল

নোয়াখালীতে ৫.৬ মাত্রার ভূকম্পনে একটি মসজিদ ও একটি আধাপাকা ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (২ ডিসেম্বর )সকাল ৯ টা ৩৫ মিনিটের দিকে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের এয়ারপুর গ্রামের আমিরুল ইসলাম ওরফে মুন্সির বসত ঘরে ও একই গ্রামের কদম মিয়ার পাড় কেন্দ্রীয় জামে মসজিদে এই ফাটল দেখা দেয়।

অপরদিকে, রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা মাঝারি মানের বলে জানায় নোয়াখালী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আরজুল ইসলাম।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার এয়াপুর গ্রামের আমিরুল ইসলাম মুন্সির আধাপাকা বসত ঘরের ৩-৪টি স্থানে ফাটল দেখা দিয়েছে। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ছাড়াও একই গ্রামের কদম মিয়ার পাড় কেন্দ্রীয় জামে মসজিদের বাহিরে ফাটল দেখা দিয়েছে। একটি পিলারের বেশ কয়েকটি টাইলস খুলে নিচে পড়ে গেছে। ভূকম্পন অনুভূত হলে স্থানীয় বাসিন্দারা ভয়ে মসজিদে আজান দিতে থাকে। এ সময় তারা ভূকম্পন থেকে রক্ষা পেতে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে।

স্থানীয় বাসিন্দা আমির হোসেন বলেন, কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে পুরো নোয়াখালী কেঁপে ওঠে। এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বাসা থেকে বাইরে বেরিয়ে আসেন।

উল্লেখ্য, ইউরোপীয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুমিল্লা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপশ্চিমে এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার উত্তরপূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৫ কিমি.। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬।

চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশে ১০টি হালকা ও মাঝারি ধরনের ভূমিকম্প সংঘটিত হয়েছে। এতে জানমালের তেমন ক্ষতি না হলেও বড় ধরনের ভূমিকম্পের আভাস পাচ্ছেন বিশেষজ্ঞরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট