1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সরিষাবাড়ীতে সাধারণ ব্যবসায়ীদের সাথে হেলালের মতবিনিময় সভা | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

সরিষাবাড়ীতে সাধারণ ব্যবসায়ীদের সাথে হেলালের মতবিনিময় সভা

আল আমিন হাসান ষরিশাবাড়ী জামালপুর
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৬০ বার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪১ জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের সাথে সাধারণ ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (৬ ডিসেম্বর) রাত ৮ঘটিকায় সরিষাবাড়ী আর, ডি, এম মডেল পাইলট হাই স্কুল মাঠে এ সভার আয়োজন করা হয়। সরিষাবাড়ী টাউন বণিক সমিতির সভাপতি আঃ হাইয়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আঃ কাদেরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরিষাবাড়ী আসনের নৌকার মনোনীত প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের অধীনে বাংলাদেশের অর্থনীতি দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিল্প ও বাণিজ্য খাতে বিশেষ দৃষ্টি প্রদান করায় বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে সম্মানসূচক স্থান অর্জন করেছে। বর্তমান সরকারের আরও একটি উল্লেখযোগ্য অর্জন হলো দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা । আমাদের অর্থনীতির অগ্রগতির পরিপ্রেক্ষিতে অনেক আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে এশিয়ার বাঘ হিসেবে চিহ্নিত করেছে ।

তিনি আরও বলেন, বর্তমানে সরিষাবাড়ী অভিভাবক শূন্যতায় তাই আমরা অনেক উপজেলার চেয়ে উন্নয়নে পিছিয়ে আছি। আমরা যদি আমাদের ভালো চিন্তা করি আমাদের এলাকার উন্নয়ন চাই তাহলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে একেক জন হেলাল হয়ে নির্বাচনে জয়ী করতে হবে ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ লতিফ, সরিষাবাড়ী আর,ডি, এম মডেল পাইলট হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সরিষাবাড়ী পৌরসভার সাবেক কাউন্সিলর শ্রী কালাচান পাল, সরিষাবাড়ী বাস স্ট্যান্ডের সভাপতি এম, এ মান্নান, সরিষাবাড়ী পৌর- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজু, কোবের চন্দ্র বর্মণ, মোস্তাফিজুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যবসায়ী ব্যক্তিবর্গ প্রমূখ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট