1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
চেয়েছেন শাহিন নোয়াখালী- ৪ সদর সুবর্ণচর আসনে ট্রাক মার্কায় ভোট চেয়েছেন শাহিন | দৈনিক উপকূল বার্তা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

চেয়েছেন শাহিন নোয়াখালী- ৪ সদর সুবর্ণচর আসনে ট্রাক মার্কায় ভোট চেয়েছেন শাহিন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৫ বার

নোয়াখালী- ৪ সদর সুবর্ণচর আসনে ট্রাক মার্কায় ভোট চেয়েছেন শাহিন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে পরিবর্তনের লক্ষ্যে ও উন্নয়নের স্বার্থে ট্রাক মার্কায় ভোট চেয়েছেন সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শিহাব উদ্দিন শাহিন।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে প্রতীক পেয়ে তাৎক্ষণিক সাংবাদিকদের সামনে নিজের অবস্থান তুলে ধরেন শাহিন।

শিহাব উদ্দিন শাহিন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেক আগ থেকেই সদর-সুবর্ণচরের মানুষ এখানে তাদের প্রতিনিধির পরিবর্তন চেয়ে স্থানীয় নেতৃত্ব থেকে প্রতিনিধি নির্বাচন করতে চাচ্ছেন। সেই লক্ষ্যে জনগনের প্রত্যাশার প্রেক্ষাপটে আমি দলের কাছে মনোনয়ন চেয়েছি। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তাঁর প্রতিশ্রুতি র্ব্যক্ত করে বলেছেন, জনগণের ভোটের অধিকার আমরাই নিশ্চিত করেছি। কাজেই এ নির্বাচনে জনগণ স্বাধীনভাবে তাদের ভোট দেবে।’ নির্বাচনকে উৎসবমুখর করতে আমাদের দলের মধ্য থেকে যেকেউ স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন, এতে দলের কোন বাঁধা থাকবে না। প্রার্থীরা নিজ নিজ যোগ্যতা বলে জিতে আসবে। দলীয় এমন নির্দেশনায় আমি ট্রাক মার্কা নিয়ে নির্বাচনে লড়ছি।

শাহিন বলেন, সদর-সুবর্ণচরের মানুষের স্বপ্ন বাস্তবায়নের সময় এসেছে। তারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বহিরাগত হটিয়ে নিজেদের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ট্রাক মার্কায় ভোট দিয়ে স্থানীয় নেতৃত্ব নির্বাচন করবে বলে আমি বিশ্বাস করি।

তিনি বলেন, এখানকার আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের অবস্থান কোন প্রতীকের বিরুদ্ধে নয়, ব্যক্তির বিরুদ্ধে। অপশাসন, চাকুরি বাণিজ্য, টেন্ডার বাজি, একক আদিপত্যের বিরুদ্ধে। আমরা চাই জনগনের রায় নিয়ে নোয়াখালী-৪ আসন হবে একটি শান্তির জনপদ। এই আসনকে মডেল নির্বাচনী এলাকা বাস্তবায়নে আমি কাজ করে যাবো।

এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস জাহের, সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের’সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট