1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সেনবাগে বিএনপির অর্ধশত নেতাকর্মির আ.লীগে যোগদান | দৈনিক উপকূল বার্তা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

সেনবাগে বিএনপির অর্ধশত নেতাকর্মির আ.লীগে যোগদান

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৫১ বার

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন বিএনপির অর্ধশত নেতাকর্মি আওয়ামী লীগে যোগদান করেছেন।
বুধবার (২০ ডিসেম্বার) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী মোরশেদ আলম এমপি সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের কুতুবের হাটে গণসংযোগের সময় তারা যোগদান করেন। এ সময় মোরশেদ আলম এমপি তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
আওয়ামী লীগে যোগদানকারীরা হলেন, নবীপুর ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক সালা উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফায়েল আহম্মেদ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়ের সহ অর্ধশত নেতাকর্মি আওয়ামী লীগে যোগদান করেন।
নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, স্থানীয় এমপি মোরশেদ আলমের উন্নয়ন কর্মককান্ডে অভিভূত হয়ে বিএনপির অর্ধশত নেতাকর্মি আওয়ামী লীগে যোগদান করেছে।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাহার মিয়া, শওকত হোসেন কানন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল্ল্যাহ আল মামুন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট