1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে সিএনজি-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে তরুণের মৃত্যু | দৈনিক উপকূল বার্তা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

নোয়াখালীতে সিএনজি-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে তরুণের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২৬০ বার

নোয়াখালীর সুবর্ণচরে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক তরুণের মৃত্যু। এতে আরও ২ সিএনজি যাত্রী আহত হয়।
নিহত মো.রাজিব (২৫) চাঁদপুর জেলার চাঁদপুর গ্রামের মো.শহীদের ছেলে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের ভূঁইয়ার হাট বাজার সংলগ্ন কলোনি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের ভূঁইয়ার হাট বাজার সংলগ্ন কলোনি রাস্তার মাথা এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা ও মিনি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩ জন সিএনজি যাত্রী আহত হয়। গুরুত্বর আহত অবস্থায় রাজিবকে উদ্ধার করে স্থানীয় লোকজন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অপরদিকে, বৃহস্পতিবার ২১ ডিসেম্বর দুপুর ১২টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ব বাজারে মালবাহী ট্রাক চাপায় আবুল কালাম (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত আবুল কালাম বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড তালতলা এলাকার আবুল কাশেমের ছেলে এবং তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়া তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। খোঁজ খবর নিয়ে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট