1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালী-৪ আসন: নৌকায় ওপেন সিল মারার নির্দেশ ইউপি সদস্যের | দৈনিক উপকূল বার্তা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

নোয়াখালী-৪ আসন: নৌকায় ওপেন সিল মারার নির্দেশ ইউপি সদস্যের

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
  • ২৬০ বার

৭ জানুয়ারি ভোটের দিন নারী ভোটারদের প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার নির্দেশ দিয়েছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ২নম্বর চরবাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আকবর হোসেন শাহনাজ।

গতকাল বৃহস্পতিবার বিকালে নিজ বাড়িতে স্থানীয় নারীদের নিয়ে অনুষ্ঠিত একটি উঠান বৈঠকে তিনি ওই নির্দেশ দেন।

এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নারী ভোটারদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ইউপি সদস্য শাহনাজ বলেন, কোনো মা-বোন যদি পর্দার আড়ালে ঢুকে সিল মারেন, তাহলে আমি মনে করব, আপনারা নৌকায় ভোট দেননি। আমার যাঁরা মা-বোন, তাঁদের উদ্দেশ্যে বলি, কেন্দ্রের ভেতরে পর্দা থাকে, ওই পর্দার ভেতরে ঢুকবেন না। আপনারা যদি ঢোকেন আমি মনে করব, ভোট দেওয়া হয়নি। টেবিলের ওপর ওপেন সিল মেরে দেখাই দিবেন, নৌকায় ভোট দিছি।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ইউপি সদস্য আকবর হোসেন শাহনাজ নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনে নৌকার প্রার্থী সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর পক্ষে কাজ করছেন, যার অংশ হিসেবে তাঁর ওয়ার্ডের নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠককালে তিনি ওই বক্তব্য দেন।

এ আসনে নৌকার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শিহাব উদ্দিন। তিনি জাতীয় নেতা আবদুল মালেক উকিলের ভ্রাতুষ্পুত্র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। তিনি ট্রাক প্রতীকে নির্বাচনে লড়ছেন।

ইউপি সদস্যের প্রকাশ্যে নৌকায় সিল মারার নির্দেশের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের কাছে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী শিহাব উদ্দিন শাহিন। তিনি বলেন, এভাবে উঠান বৈঠকের নামে নারী ভোটারদের ডেকে ডেকে প্রকাশ্যে সিল মারার নির্দেশ দেওয়া সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের পরিবেশ নষ্ট করবে। তাই তিনি রিটার্নিং কর্মকর্তাকে ভিডিওটি পাঠিয়েছেন। আজ লিখিত অভিযোগ করবেন। তিনি এ বিষয়ে যথাযথ পদক্ষেপ আশা করেন প্রশাসনের কাছে।

শাহিন বলেন, শাহানাজ মেম্বারের মতো এই আসনের প্রায় ৪৫টি ভোট কেন্দ্রে নৌকার প্রার্থী একরামুলের লোকজন তাঁর ট্রাক প্রতীকের কর্মী-সর্মথকদের নানাভাবে হুমকি দিচ্ছে। এছাড়া তারা ভোটারের কেন্দ্রে না যেতেও বারণ করছে। ওই ৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে জেলা রিটার্নিং কর্মকতার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

প্রকাশ্যে সিল মারার নির্দেশ দেওয়ার বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মো. আকবর হোসেন শাহনাজ গণমাধ্যমকে বলেন, আমি ভুল করেছি। কথা প্রসঙ্গে বলতে গিয়ে প্রকাশ্যে সিল মারার কথা বলে ফেলেছি। শুনছি, আমাকে নাকি নোটিশ দেওয়া হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল আমিন সরকার বলেন, প্রকাশ্যে সিল মারাসংক্রান্ত ইউপি সদস্যের বক্তব্যের ভিডিওটি তিনি পেয়েছেন। ভিডিওটি এরই মধ্যে নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে অভিযুক্ত ইউপি সদস্যকে কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান ভিডিওটি হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ইউপি সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট