1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা | দৈনিক উপকূল বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

নোয়াখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ২৫৮ বার

 

নোয়াখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

নোয়াখালীর জেলা শহরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা শহরের আলিফ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার, আয়োজন বেকারি ও আমানিয়া রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রতিষ্ঠান গুলো তাদের প্রিমিসেস লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ ও পানি পরীক্ষার সনদ দেখাতে ব্যর্থ হয়। অভিযানকালে প্রতিষ্ঠান গুলোর ফ্রিজে এবং স্টোরে লেবেলবিহীন প্রচুর খাদ্য মজুত করতে দেখা যায়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী আলিফ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারকে এক লাখ টাকা, আয়োজন বেকারিকে দুই লাখ টাকা ও আমানিয়া রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান গুলোকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুত ও বিক্রিতে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

 তিনি বলেন, প্রতিষ্ঠান গুলো লেভেলবিহীন খাদ্য মজুদ, প্রমিসেস লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ ও পানি পরীক্ষার সনদসহ বিভিন্ন সনদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় তাদের নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী আলিফ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারকে এক লাখ টাকা, আয়োজন বেকারিকে দুই লাখ টাকা ও আমানিয়া রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে নিরাপদ খাদ্য কর্তপক্ষের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আফিফা সিদ্দিকা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী,  সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট