1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালী প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিতের দাবি | দৈনিক উপকূল বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

নোয়াখালী প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিতের দাবি

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ২৮৩ বার

 

দেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের জন্য বর্তমান সরকারের আমলে আবাসন ব্যবস্থা চালু হলেও এখনো সাংবাদিকদের জন্য কোন আবাসন ব্যবস্থা নিশ্চিত হয়নি। তাই জাতির বিবেক সাংবাদিকদের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিতের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে নোয়াখালী প্রেসক্লাবে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানকে প্রেসক্লাবের পক্ষ থেকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসকের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবাসন ব্যবস্থা নিশ্চিতের দাবি জানান সাংবাদিকরা।
সাংবাদিকদের দাবির প্রসঙ্গ টেনে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, দাবিটি সময়োপযোগী। সবার সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সাংবাদিকদের আবাসন ব্যবস্থার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানে নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.নাজিমুল হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অজিত দেব, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখি  নূর জাহান নীলা।

সংবর্ধনা অনুষ্ঠানে নোয়াখালী প্রেসক্লাবের সদস্য ও জেলায় কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট