1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার-২ | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার-২

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪
  • ২৬৭ বার

 

নোয়াখালীর বেগমগঞ্জে পেশাদার মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চানগর গ্রামের সোলায়মানের ছেলে জুয়েল হোসেন (২৮)ও বেগমগঞ্জ উপজেলার
ছয়ানী ইউনিয়নের বড় মেহেদীপুর গ্রামের আবদুস সোবহানের ছেলে মুরাদ হোসেন (২৬)।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শুক্রবার তাদের নোয়াখালীর সুবর্ণচর উপজেলা ও লক্ষ্মীপুর সদর থানাএলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১ জানুয়ারি রাতে চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকার মহিন উদ্দিনের বাসা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক বেগমগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। অভিযোগ পেয়ে প্রথমে লক্ষ্মীপুর সদর এলাকা থেকে জুয়েল হোসেনকে ও তার ভাষ্যমতে শুক্রবার রাতে সুবর্ণচর উপজেলার চরজব্বার এলাকা থেকে মুরাদকে গ্রেপ্তার করে পুলিশ। একই সাথে সুবর্ণচরের কাজীর দোকান এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিরা পেশাদার চোরাই মোটরসাইকেল চক্রের সদস্য। তারা দীর্ঘদিন থেকে মোটরসাইকেল চুরির সাথে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা নেওয়া হয়েছে।  ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট