1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোবিপ্রবিতে সি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

নোবিপ্রবিতে সি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

মোঃ ইদ্রিছ মিয়া
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২২৪ বার

নোবিপ্রবিতে সি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির সি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (১০ মে ২০২৪) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নোবিপ্রবির বিভিন্ন কেন্দ্রে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ সি ইউনিটের ১,৪৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১,৩০৪  জন, পরীক্ষায় উপস্থিতির হার ৮৮.৪৭ শতাংশ।
পরীক্ষা চলাকালীন নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম কেন্দ্রসমূহ ঘুরে দেখেন। এ সময় নোবিপ্রবির মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সভাপতি এবং পরীক্ষা পরিচালনা ও আসন বিন্যাস উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রক্টর অধ্যাপক ড. মোঃ আনিসুজ্জামান, রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য সচিব জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিয়া ইসলাম জুইনসহ নোবিপ্রবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, পরীক্ষা পরিচালনা কমিটি ও বিভিন্ন উপ-কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কেন্দ্র পরিদর্শন শেষে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম সাংবাদিকদের বলেন, জিএসটি গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষার আজ শেষ দিন। আগের দুই ইউনিটের ধারাবাহিকতায় আজও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের মতো নোয়াখালীতেও তীব্র তাপদাহ  হ্রাস পাওয়ায় শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশ নিতে পেরেছে। পরীক্ষা কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিতের পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত নির্বিঘ্ন করতে পর্যাপ্ত পরিবহন সেবা প্রদান করা হয়েছে।
এ সময় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম তথ্য সেবা ও মেডিকেল টিমের সদস্যবৃন্দসহ ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ, নোবিপ্রবির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি নোয়াখালী জেলা প্রশাসন, নোয়াখালী পৌরসভা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থা, সাংবাদিকবৃন্দসহ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট