1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
জিয়াউর রহমান ছিলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রূপকার: মোঃ শাহজাহান | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

জিয়াউর রহমান ছিলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রূপকার: মোঃ শাহজাহান

মারিয়া ইসলাম বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১২০ বার

 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অন্যতম রূপকার। তিনি ক্ষমতাকে জনগণের হাতে ফিরিয়ে দিতে আজীবন সংগ্রাম করেছেন। দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-০৪ আসনে ধানেরশিীষের প্রার্থী মো. শাহজাহান।
মঙ্গলবার বিকালে নোয়াখালী আইনজীবী সমিতির হলরুমে জেলা বিএনপির আয়োজনে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন তিনি।
মো. শাহজাহান বলেন, জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রপতি নন, তিনি ছিলেন গণতন্ত্রের প্রবক্তা। একদলীয় শাসনের কবল থেকে দেশকে মুক্ত করে তিনি বহুদলীয় রাজনীতির পথ উন্মুক্ত করেছিলেন। জনগণের মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন আপসহীন। স্বাধীনতার পর দেশের রাজনীতিতে যখন দমবন্ধ করা পরিস্থিতি বিরাজ করছিল, তখন জিয়াউর রহমান সাহসিকতার সঙ্গে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন, মত প্রকাশের সুযোগ সৃষ্টি করেন এবং জনগণের অংশগ্রহণমূলক রাজনীতির ভিত্তি স্থাপন করেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান বিশ্বাস করতেন গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই তিনি রাজনীতির পাশাপাশি অর্থনীতি, কৃষি ও শিল্পখাতকে শক্তিশালী করতে যুগান্তকারী পদক্ষেপ নেন। শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ ধারণা ছিল দেশের স্বাধীনতা ও আত্মপরিচয়ের রক্ষাকবচ। এই দর্শনই দেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদাশীল অবস্থানে পৌঁছে দেয়। জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও নেতৃত্বগুণ আজও জাতির জন্য অনুকরণীয়। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়নে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় সভাপত্তিত্ব করেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য রবিউল হাসান পলাশ। এতে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এবিএম জাকারিয়া, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কামরান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কামরুল ইসলামসহ জেলা বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট