নোয়াখালী সদর সুবর্ণচর আসনে ধানের শীষের প্রার্থী মোঃ শাহজাহানের সমর্থনে নোয়াখালী জেলা জিয়া মঞ্চের উদ্যোগে ২৯ জানুয়ারী তেরেজপুলে নির্বাচন পরিচালনার জন্য অফিস উদ্বোধন করা হয়।
জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহাবুদ্দিন ডালিম শিকদার নির্দেশে তার এলাকায় নোয়াখালী সদর উপজেলার ভাটির টেক তেরেজপুল ইউনিয়ন জিয়া মঞ্চের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাবেদ ,
, নোয়াখালী জেলা জিয়া মঞ্চ সভাপতি মনির হোসেন মনির , যুগ্ম সম্পাদক আবু হাসান ঢাকা স্টোর হাসানসহ জেলা জিয়া মঞ্চ উদ্বোধন শেষে মোঃ শাহজাহানের পক্ষে লিফলেট বিতরণ করেন।
পৌরসভা সদর উপজেলা, ও ইউনিয়ন জিয়া মঞ্চের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।