• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
Headline
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাণীতে মোঃ ইদ্রিস মিয়া সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর তিন গ্রামে ঈদুল আযহা উদযাপন জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রাজশাহীতে স্ত্রীর দেহ ব্যবসা ও পর্নোগ্রাফি, সহায়তা করেন স্বামী: ধর্ষণের পর হত্যা: আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় পেছাল ভিজিএফের চাল চাওয়ায় নারীকে জুতাপেটার অভিযোগ নারী ইউপি সদস্যের বিরুদ্ধে নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ গোপালগঞ্জ জেলায় সেরা শিক্ষিকা হিসেবে নির্বাচিত হলেন আস্মা খানম, দুই বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন

ধর্ষণের পর হত্যা: আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় পেছাল

আব্দুল কাইয়ুম মানিক নোয়াখালী প্রতিনিধি / ১৬ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

নোয়াখালীর চাটখিল উপজেলার আলোচিত শিশু আসমা আক্তার (৫) হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ২৪ জুন নির্ধারণ করেছেন আদালত। দীর্ঘ চার বছরের বিচারিক প্রক্রিয়া শেষে এখন আসামির সর্বোচ্চ শাস্তির অপেক্ষায় রয়েছে নিহত শিশুর পরিবার।
রোববার (২৪ মে) নোয়াখালীর বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এ নতুন তারিখ ধার্য করেন।
রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুক্লা সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, এদিন মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে বিচারক এজলাসে বসেই রায়ের তারিখ পুনর্নির্ধারণ করে আগামী ২৪ জুন ঠিক করেন।
নিহত আসমা উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির মাওলানা মো. শাহজাহানের মেয়ে। মামলার আসামি শাহাদাত একই বাড়ির বাবুল হোসেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ মার্চ দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় আসমা। নিখোঁজের নয় দিন পর বাড়ির পেছনের একটি সেপটিক ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে গ্রেপ্তার হওয়া জেঠাতো ভাই শাহাদাত আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, ধর্ষণের পর ঘটনা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় সে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকিতে ফেলে রাখে।
ঘটনার পর পুরো নোয়াখালী জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয়রা শুরু থেকেই দ্রুত বিচার ও আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা