• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
Headline
হান্নান মাসউদের বিরুদ্ধে ‘৩ কোটি টাকা দাবির’ তথ্য ফাঁস: ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন ঘিরে বিএনপির বিভিন্ন স্তরে জোর আলোচনা শুরু হয়েছে। মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হাতিয়াতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু মোঃ শাহজাহানের বাসভবনে ফখরুলের সৌজন্য সাক্ষাৎ। নোয়াখালীতে চার ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, ২৫ ভরি স্বর্ণসহ ১০ লাখ টাকা লুট কবিরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাণীতে মোঃ ইদ্রিস মিয়া সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর তিন গ্রামে ঈদুল আযহা উদযাপন

নোয়াখালীতে চার ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, ২৫ ভরি স্বর্ণসহ ১০ লাখ টাকা লুট

আব্দুল কাইয়ুম মানিক নোয়াখালী প্রতিনিধি / ১৬ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

নোয়াখালীর সদর উপজেলার একটি ভবনের চারটি ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ লাখ টাকা লুট হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সোমবার (১ জুন) দুপুর দেড়টার দিকে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফকিরপুর এলাকার আলম মঞ্জিল ভবনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও ভবনের মালিক মাহমুদ হোসেন জানান, ঈদের ছুটিতে তার পরিবারসহ ভবনের আরও তিনটি পরিবার গ্রামের বাড়িতে অবস্থান করছিল। শুধু মানিক নামে এক ভাড়াটিয়ার পরিবার ফ্ল্যাটে ছিল। দুপুর দেড়টার দিকে তারাও একটি দাওয়াতে গেলে ভবনটি ফাঁকা হয়ে যায়। এ সুযোগে চোরের দল ভবনের প্রধান ফটক ও কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে চারটি ফ্ল্যাটের দরজার হ্যাজ বোল্ট কেটে কক্ষে ঢুকে ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ লাখ টাকা নিয়ে যায়। বিকেল ৩টার দিকে বাসায় ফিরে ভাড়াটিয়ারা প্রধান ফটকের দরজা ভেতর থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে চারটি ফ্ল্যাটের কক্ষ তছনছ অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাশেদুল হক বলেন, চুরির ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা