1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সুধারামে উপজেলা তাতি দল সিনিয়র সহ-সভাপতির অর্থায়নে মাটি ভরাট ও রাস্তা মেরামত | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

সুধারামে উপজেলা তাতি দল সিনিয়র সহ-সভাপতির অর্থায়নে মাটি ভরাট ও রাস্তা মেরামত

রাসেদ বিল্লাহ চিশতীঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১০৮ বার

নোয়াখালী সদর উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নে প্রবাসীর অর্থায়নে মাটি ভরাট করে আধা কিলো রাস্তা মেরামত করা হয়েছে।
সদর উপজেলার তাতি দলের সিনিয়র সহ- সভাপতি বিশিষ্ট প্রবাসী মোঃ সুমন কোম্পানি
গ্রামের রাস্তা সংস্কার করে দিয়ে চমক সৃষ্টি করছেন।
(২৭ জানুয়ারী) মঙ্গলবার ২নং দাদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল রানার সার্বিক তত্বাবধানে রাস্তায় মাটি ভরাট কাজে উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা তাঁতি দলের সভাপতি ও দাদপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোঃ জিয়াউর রহমান, উপজেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেদ, কালাদরাপ ইউনিয়ন তাতী দলের সভাপতি হাসানুর রহমান খলিল, সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, প্রচার সম্পাদক স্বপন হোসেন, ইউনিয়ন ছাত্র দল নেতা মোঃ তানজিদ হোসেন রাসেদ সহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠন এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। এতে দক্ষিণ রামহরি তালুক ৮নং ওয়ার্ডে কলোনির রাস্তায় দীর্ঘদিনের দূর্ভোগের স্বীকার মানুষের দুর্ভোগ লাঘব হয়েছে।স্থানীয় সুত্রে জানা যায়, এবছর প্রাকৃতিক দুর্যোগ বন্যায় রামহরি তালুক গ্রামের কলোনির রাস্তাটি ভেঙ্গে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলে ঝুকিপূর্ণ হয়ে উঠে। স্থানীয়রা বন্যার কবল থেকে বাঁচতে বাঁশের সাঁকো তৈরি চলাচল করতে হয়েছে।নোয়াখালী সদর আসনের ৪ বারের এমপি
শাহজাহান পুত্র আবু সালেহ আবদুল্লা সবুজ দলীয় নেতা-কর্মীদের নিয়ে বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী মোঃ সুমন কোম্পানির বাড়িতে মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণে অংশ নিলে জন চলাচলের একমাত্র মাধ্যম ভাঙ্গা রাস্তাটি তখন উপজেলা তাতী দলের নেতৃবৃন্দের নজরে আসে।বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী মোঃ সুমন কোম্পানি সাংবাদিকদের বলেন, “দীর্ঘদিনের ঝুকিপূর্ণ ভাঙা রাস্তায় আমার নিজ খরচে মাটি ভরাট করে সংস্কারের স্বীদ্ধান্ত নিই। এ রাস্তাটিতে এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাচ্ছে। এলাকার মানুষের চিরস্থায়ী দুর্ভোগ লাঘব হলে আমি আনন্দিত”। ‘মোঃ সুমন কোম্পানি আরও বলেন, তাতী দল সবসময় জনগণের পাশে থাকে। উন্নয়ন শুধু সরকারের দায়িত্ব নয়। মানুষের সেবায় এগিয়ে আসাও দেশপ্রেমের অংশ’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট