• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
Headline
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাণীতে মোঃ ইদ্রিস মিয়া সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর তিন গ্রামে ঈদুল আযহা উদযাপন জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রাজশাহীতে স্ত্রীর দেহ ব্যবসা ও পর্নোগ্রাফি, সহায়তা করেন স্বামী: ধর্ষণের পর হত্যা: আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় পেছাল ভিজিএফের চাল চাওয়ায় নারীকে জুতাপেটার অভিযোগ নারী ইউপি সদস্যের বিরুদ্ধে নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ গোপালগঞ্জ জেলায় সেরা শিক্ষিকা হিসেবে নির্বাচিত হলেন আস্মা খানম, দুই বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্বে আলোচনায় ডালিম ও একাধিক নাম। মোঃ ইদ্রিস মিয়া সম্পাদক

নুসরাত জাহান রুমু / ১২৪ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্বে আলোচনায় ডালিম ও একাধিক নাম। মোঃ ইদ্রিস মিয়া সম্পাদক


সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে তৃণমূলকে আরও সক্রিয় করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির সহযোগী ও অঙ্গসংগঠনগুলোর মধ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয়তাবাদী যুবদল–এর নতুন নেতৃত্ব ঘোষণার প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বর্তমান কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছিল ২০২২ সালে। কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান বর্তমানে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংগঠনের কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটির মেয়াদ সাধারণত তিন বছর হওয়ায়, গত বছরের সেপ্টেম্বরেই বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে।
নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কয়েকজন নেতার নাম জোরালোভাবে আলোচনায় এসেছে। এর মধ্যে বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, ফখরুল ইসলাম রবিন এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাদরেজ জামানের নাম উল্লেখযোগ্যভাবে সামনে রয়েছে।
অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন শিকদার ডালিম।
এছাড়াও সম্ভাব্য নেতৃত্বের তালিকায় কাজী আব্দুল্লাহ আল মামুন, এম জি মাসুম রাসেল, নজরুল ইসলাম নোমান, ফয়েজ উল্যাহ ফয়েজ, শেখ ফরিদ হোসেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এবং অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুলের নামও আলোচনায় রয়েছে।
দলীয় সূত্র আরও জানিয়েছে, আলোচনার শীর্ষে রয়েছেন ফখরুল ইসলাম রবিন, সাদরেজ জামান, নাজমুল, নজরুল ইসলাম নোমান, শাহাবুদ্দিন শিকদার ডালিম, তুহিন, কাজী মোখতার ও সাইফ মাহমুদ জুয়েল। তবে সাইফ মাহমুদ জুয়েলের নাম যুবদলের সম্ভাব্য নেতৃত্বেও গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।
সব মিলিয়ে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘিরে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ব্যাপক আগ্রহ বিরাজ করছে। সংশ্লিষ্টদের মতে, খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা