• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
Headline
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাণীতে মোঃ ইদ্রিস মিয়া সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর তিন গ্রামে ঈদুল আযহা উদযাপন জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রাজশাহীতে স্ত্রীর দেহ ব্যবসা ও পর্নোগ্রাফি, সহায়তা করেন স্বামী: ধর্ষণের পর হত্যা: আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় পেছাল ভিজিএফের চাল চাওয়ায় নারীকে জুতাপেটার অভিযোগ নারী ইউপি সদস্যের বিরুদ্ধে নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ গোপালগঞ্জ জেলায় সেরা শিক্ষিকা হিসেবে নির্বাচিত হলেন আস্মা খানম, দুই বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন

হাতিয়ায় যৌথ অভিযানে অস্ত্র ও কার্তুজসহ সন্ত্রাসী আটক

আমির হামজা হাতিয়া প্রতিনিধি / ২৪ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় একনলা বন্দুক ও এক রাউন্ড তাজা কার্তুজসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২২ মে ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে নোয়াখালীর হাতিয়া থানার বোয়ালিয়া এলাকায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এলাকার চিহ্নিত সন্ত্রাসী বিদ্যুতের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। একই সঙ্গে কুখ্যাত সন্ত্রাসী বিদ্যুৎকে আটক করা হয়।
অভিযান চলাকালে সন্ত্রাসীর অনুসারীরা যৌথ বাহিনীর কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
কোস্ট গার্ড সূত্র জানায়, আটককৃত বিদ্যুৎ এর বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন মামলায় একাধিকবার গ্রেপ্তারের রেকর্ড রয়েছে। জব্দকৃত অস্ত্র, কার্তুজ ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা