1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
দ্বীপ উপজেলা হাতিয়াতে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা .. | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

দ্বীপ উপজেলা হাতিয়াতে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা ..

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৭ বার

দ্বীপ উপজেলা হাতিয়াতে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা ..

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে চুরি করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত মোহাম্মদ খবির উদ্দিন (৬৪) উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়িরচর গ্রামের খবির ডুবাইয়ের বাড়ির আহম্মদ করিমের ছেলে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে উপজেলার হরণী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের কাজীর টেক গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ২জনকে আটক করেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতের দিকে উপজেলার হরণী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের কাজীর ট্যাক গ্রামের বেলাল নদী থেকে মাছ ধরে বাড়িতে প্রবেশ সময় দেখতে পান ঘরের জানালার পাশে কে যেন দাঁড়িয়ে আছে। পরবর্তীতে তিনি চোর বলে চিৎকার করলে আশপাশের লোকজন ঘর থেকে বের হয়ে চোরকে ধরার জন্য ধাওয়া করে। একপর্যায়ে চোর নিজেকে রক্ষা করার জন্য দৌড় দিলে বাড়ির পাশে খালে পড়ে মারা যায়। তবে নিহতের মাথায় এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা যায়। ধারণা করা হচ্ছে, চোর সন্দেহে ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২জনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা প্রেরক মোঃ ইদ্রিছ মিয়া
মু>০১৭৫২১০৪২৬০, নোয়াখালী

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট