1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বাজারে বেড়েই চলছে নিত্যপণ্যের দাম। প্রতিনিয়ত দাম বৃদ্ধির কারণে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা ক্রয় ক্ষমতা | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

বাজারে বেড়েই চলছে নিত্যপণ্যের দাম। প্রতিনিয়ত দাম বৃদ্ধির কারণে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা ক্রয় ক্ষমতা

সুজন মোঃ সুজন ঢাকা থেকে
  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ২৯৬ বার


বাজারে বেড়েই চলছে নিত্যপণ্যের ও সবজির দাম। প্রতিনিয়ত দাম বৃদ্ধির কারণে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা ক্রয় ক্ষমতা হারাচ্ছেন। এক সপ্তাহ ব্যবধানে আবারও মুরগি ও ডিমের দাম আরেক দফা বেড়েছে। ডিমের হালি ৬৫ টাকা। শুক্রবার ও শনিবার ২৭ ও ২৮ অক্টোবর রাজধানীর কারওয়ান বাজার, রায়েরবাগ, শনির আখড়া, মিরপুর, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, বাড়তি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন পণ্য। সপ্তাহ ব্যবধানে বেড়েছে পেঁয়াজ, আলু, ব্রয়লার মুরগির দাম।

বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে দেশি পেঁয়াজের দাম উঠেছে ১১০ টাকা পর্যন্ত, যা গত সপ্তাহের থেকে কেজিপ্রতি ১০ টাকা বেশি। অন্যদিকে, আমদানি করা ভারতের পেঁয়াজ একইভাবে বেড়ে ৮৫ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। যদিও সরকারের বেঁধে দেওয়া পেঁয়াজের দর প্রতি কেজি ৬৫ টাকা। এ ছাড়া প্রতি পিস ডিমের দাম রাখা হচ্ছে ১৫ থেকে ১৬ টাকা। প্রতি হালি ডিম কিনতে গুনতে হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা।

অপরদিকে, বাজারে আলু কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে, যা গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেশি। এ ছাড়া ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১০ টাকা বেড়ে ২০০ থেকে ২১০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

সবজির বাজারে দেখা গেছে, গোল কালো বেগুন ১২০ থেকে ১৪০ টাকা ও লম্বা বেগুন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। করলা, কচুমুখি, বরবটি, টমেটো বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। আর ঢেঁড়স, পটল, ঝিঙা, চিচিঙ্গা ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। কম দামের মধ্যে মুলার কেজি ৫০ থেকে ৬০ টাকা এবং পেঁপে ৪০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

মাছের বাজারে দেখা গেছে, বাড়তি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন মাছ। পাঙাস, চাষের কই ও তেলাপিয়ার দাম বেড়েছে। বাজারে এসব মাছের কেজি এখন ২৪০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। এ ছাড়া রুই, কাতলা, কালিবাউশ ও মৃগেল মাছ বিক্রি হচ্ছে আকারভেদে ৪০০ থেকে ৪৫০ টাকায়। তবে গরু ও খাসির মাংস দামে অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট