1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
হেলপ ইয়ুথ ক্লাব কক্সবাজার তামাক বিরোধী জোট গঠন | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

হেলপ ইয়ুথ ক্লাব কক্সবাজার তামাক বিরোধী জোট গঠন

কক্সবাজার জেলা প্রতিনিধি মো:হোসেন সুমন
  • আপডেট টাইম : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৩৭০ বার

হেলপ ইয়ুথ ক্লাব কক্সবাজার তামাক বিরোধী জোট গঠিত।
কক্সবাজার তামাক বিরোধী জোট গঠিত। কক্সবাজার ইয়ুথ ক্লাবের উদ্যোগে গতকাল ২৮ অক্টোবর বিকাল তিনটার সময় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে তামাক বিরোধী জোট গঠন করার জন্য এক মতবিনিময় সভা ইয়ুথ ক্লাবের সভাপতি আবদু রহিম বাবু র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বলেন ,ধূমপান মৃত্যু ঘটায়। বিষয়টি জেনেও মানুষ নিজ হাতে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। জাতিসংঘের মাদকবিষয়ক এক প্রতিবেদনে বলা হয়েছে, ধূমপানের কারণে প্রতিবছর বিশ্বে ৫০ লাখ মানুষ মারা যায়। এর পরও মানুষ ধূমপান ছাড়তে রাজি নয়।
এই সরাসরি ধূমপানের কথা উল্লেখ না থাকলেও ধূমপান এমন একটি কাজ, যার মাধ্যমে মানুষ নিজ হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। অনেকে যুক্তি দিয়ে থাকেন, ধূমপান করে সবাই তো আর মারা যায় না। হ্যাঁ, সব ধূমপায়ী ধূমপানের প্রথম পুরস্কার মৃত্যু উপহার না পেলেও এর পরের পুরস্কারগুলো ঠিকই পান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সর্বজনীনভাবে এটি স্বীকৃত যে, ধূমপান যক্ষ্মা, ফুসফুসের ক্যান্সারসহ নানা রোগের অন্যতম প্রধান কারণ।
এ ছাড়া ধূমপানে রয়েছে নানা স্বাস্থ্যঝুঁকি। ধূমপান ত্বকের একদম বাইরের দিকের ধমনিগুলোতে রক্ত সঞ্চালন কমিয়ে দেয়। ফলে ত্বকে প্রয়োজনীয় অক্সিজেনটুকুও পৌঁছায় না।
যা অল্প বয়সেই মানুষকে বুড়ো বানিয়ে দেয়। এ ছাড়া সিগারেটের তামাকে থাকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ, যা মানুষের ত্বকের এলাস্টিন এবং কোলাজেনকে নষ্ট করে দেয়। সে কারণেই ধূমপায়ীদের ত্বকে বলিরেখা স্পষ্ট হয়ে ওঠে।
সিগারেটের নিকোটিনের কারণে দাঁতের ঝকঝকে সাদা রং পালটে হলদেটে হয়ে যায়। ধূমপানের ফলে চুলেরও ক্ষতি হয়।
ইউরোপ আমেরিকাসহ বিশ্বের অনেক দেশেই জনসম্মুখে প্রকাশ্যে ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ। কারণ এর দ্বারা অধূমপায়ী ও শিশুদের যেমন কষ্ট হয়, তেমনি তারাও পড়ে যান স্বাস্থ্যঝুঁকিতে। কক্সবাজার পৌরসভার সকল মানুষ কে ধুমপান বিরোধী জোটে সম্পৃক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলপ কক্সবাজার এর নির্বাহী পরিচালক আবুল কাশেম বক্তব্য রাখেন মোঃ হোসেন সুমন, নাজিম উদ্দিন বিশাল, শাহিদা আক্তার,সাইমন আক্তার ইমাম, শিরীন আখতার,আজিমা আক্তার ইমা ইসমিকা বাহাদুর প্রমি, শারমিন আক্তার,আখি আক্তার, আফরোজা আমিন রেশমী, নাদিয়া আক্তার লিপি
ও আসমাউল হুসনা প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে পনেরো সদস্য বিশিষ্ট একটি কক্সবাজার তামাক বিরোধী জোট গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট