1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়ান্নই ইউনিয়নের সাহাদাতপুর গ্রামে পরিত্যক্ত নুরুল ইসলাম ব্রিক্স ফিল্ডে মাদক সেবিদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

নোয়ান্নই ইউনিয়নের সাহাদাতপুর গ্রামে পরিত্যক্ত নুরুল ইসলাম ব্রিক্স ফিল্ডে মাদক সেবিদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৬৬ বার

নোয়ান্নই ইউনিয়নের সাহাদাতপুর গ্রামে পরিত্যক্ত নুরুল ইসলাম ব্রিক্স ফিল্ডে মাদক সেবিদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ

নোয়াখালী সদর পশ্চিমাঞ্চলে শালেপুর সংলগ্ন সাহাদাতপুর গ্রামের পরিত্যক্ত নুরুল ইসলাম ব্রিক্স ফিল্ডটি গত ২০১৮ সালে বন্ধ হয়ে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।ব্রিক্স ফিল্ডটির অবস্থান ওদারহাট ইসলামিয়া টুলেন সড়ক সংলগ্ন হওয়ায় মাদক সেবিদের নিরাপদ আস্তানায় পরিনত হয়েছে। ফলে এলাকায় ও সড়কে চুরি ছিনতাই আশংকাজনক হারে বেড়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেন।একদিকে দীর্ঘদিন পরিত্যক্ত অন্যদিকে নিরাপদ হওয়ায় দূরদূরান্ত থেকে মাদক বিক্রেতা ও সেবন কারীরা মোটর সাইকেল হাঁকিয়ে এখানে গনজমায়েত হয়ে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে অত্র এলাকায় বিশৃঙ্খলা সৃস্টি করতে থাকে।মাদকসেবিদের রাতদিন শোরচিৎকার ধরপাকড়ে এলাকায় এক ভয়ংকর অবস্থা বিরাজ করে।এলাকাবাসী স্থানীয় ওয়ার্ড মেম্বার আকবর হোসেনকে জানালে তিনি ভূমির মালিক তারেক আজিজ গংদের অবহিত করেন।ভূমির মালিকরা বিষয়টি চেক করে জানতে পারেন ঘটনাটি সত্য।গত কিছুদিন আগে ভূমির মালিক আজিজগংরা স্থানীয় ওয়ার্ড মেম্বার আকবর হোসেনের অনুরোধে ওদারহাট ইসলামিয়া সড়ক সংলগ্ন ব্রিক্স ফিল্ডের সস্মুখ ভাগে বালি ফেলে চলাচল বন্ধ করে দেন।এতে এলাকাবাসী খুব খুশি হয়েছেন বলে ভূমির মালিক পক্ষ ও ওয়ার্ড মেম্বার আকবর হোসেন জানান।এই ব্রিক্স ফিল্ডে এলাকার অনেকের জমি রয়েছে। যাদের জমি রয়েছে তারা হলেন,ছাবিনা ইয়াছমিন,জাহাঙ্গীর আলম,আয়েশা বেগম,মোহন,শারমিন আক্তার ও আবদুল জলিল।ভূমির মালিকদের মধ্যে সবচেয়ে বেশি ভূমি হলো তারেক আজিজ গংদের। তার ভূমির পরিমান ৭৭ শতাংশ।বর্তমানে মাদক সেবিদের আনাগোনা বন্ধ হয়েছে।।ফলে এলাকাবসীর মাঝে স্বস্তি দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট