
মানুষের সেবায় নিজেকে অকাতরে বিলিয়ে দেয়া প্রচারবিমুখ একজন মানবিক প্রবাসী মোঃ শাহেদ উদ্দিন নুর। দেশের কল্যাণে ও মানবতার সেবায় নিজেকে অকাতরে বিলিয়ে দিতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
আজ ২২ নভেম্বর তাঁর জন্মদিন। লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নুর উদ্দিন দরবেশ ও বিবি আয়েশা বেগম দম্পত্তির সংসারে তিনি ১৯৯২ সালের ২২ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি রামগতি উপজেলা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অর্থ বিষয়ক সম্পাদক।
মধ্যবিত্ত পরিবারের সন্তান নুর ২০১৮ সালে জীবিকার তাগিদে সৌদি আরব পাড়ি দেন। প্রবাসে থেকে দেশের গরিব অসহায় মানুষকে সাহায্যে এগিয়ে আসেন তিনি। তিনি দেশের বিভিন্ন প্রান্তের গরীব অসহায় মানুষের গরিব অসহায় ছাএ-ছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ, গরীব মেয়েদের বিয়ে, ক্যান্সার আক্রান্ত চিকিৎসা, দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবার এবং মসজিদ মাদ্রাসা নির্মাণে সাহায্য ও সহযোগিতা করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়া নিজ উপজেলা রামগতির নদী ভাঙা অসহায় পরিবারের ঘর নির্মাণে সাহায্য ও সহযোগিতা করেন এবং করোনা ভাইরাস সংক্রমণের সময় অনেক গরিব অসহায় পরিবারকে বিভিন্ন ভাবে আর্থিক সহযোগিতা করেছেন। পাশাপাশি প্রবাসে বাঙ্গালীদের যে কোন বিপদে পাশে এসে দাঁড়িয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
শাহেদ উদ্দিন নুর বলেন, ‘আমার উদ্দেশ্য হলো একমাত্র মহান রাব্বুল আলাআমীনকে খুশি করার জয় মানবতার সেবা করা। সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি মানব সেবায় বহুদূর এগিয়ে যেতে পারি । আল্লাহ যেন আমাকে সুস্থ্য ও নেক হায়াত দান করেন এবং আমার বাবা মায়ে জন্য সবার নিকট দোয়া চাই।’