1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে নাশকতার দায়ে ছাত্রদল নেতা গ্রেপ্তার | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

নোয়াখালীতে নাশকতার দায়ে ছাত্রদল নেতা গ্রেপ্তার

মাসুদ তাহের সেনবাগ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩২২ বার

নোয়াখালীতে নাশকতার দায়ে ছাত্রদল নেতা গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে নাশকতার দায়ে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।
গ্রেপ্তার নুর হোসেন বাবু (২৮) উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়ন ছাত্রলের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের অলি আহমদ মেম্বার বাড়ির মো.ইস্কান্দার মির্জার ছেলে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর ) সকালের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল সোমবার দুপুরের দিকে উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের শায়েস্তানগর হাজনী খাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৯ নভেম্বর ছাত্রদল নেতা বাবু সেনবাগ থানা এলাকায় অবরোধের সমর্থনে দুষ্কৃতিকারীদের সাথে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সাধারণ যানবাহন চলাচল বিঘ্নঘটানোর জন্য ও জনমনে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নোয়াখালী জেলার সেনবাগ থানা এলাকায় নাশকতা মূলক কার্যক্রমে অংশগ্রহণ করে। এ ঘটনায় র‍্যাব-১১ এর আভিযানিক দল নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় নাশকতাকারীদের গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে। এরপর সোমবার দুপুরের দিকে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে উপরোক্ত ঘটনার এজাহারনামীয় আসামি নুর হোসেন বাবুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেনবাগ থানায় হস্তান্তর করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট