1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে নৈশ প্রহরীকে হত্যা করে স্বর্ণ লুট, ৭জন গ্রেফতার | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

নোয়াখালীতে নৈশ প্রহরীকে হত্যা করে স্বর্ণ লুট, ৭জন গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২৫২ বার

নোয়াখালীতে নৈশ প্রহরীকে হত্যা করে স্বর্ণ লুট, ৭জন গ্রেফতার
নোয়াখালীর কবিরহাটের চাপরাশিরহাট পশ্চিম বাজারে দুটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৫ ডাকাত ২ জন সহকারী লক্ষ্মীপুর জেলার চর মার্টিন থেকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় অভিযান চালিয়ে লুট হওয়া ৩ কোটি টাকা মূল্যের স্বর্ণ এবং রুপা উদ্ধার করা হয়। রবিবার সন্ধ্যায় জেলা ডিবি পুলিশ সূত্রে এই তথ্য জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার রাজিব হাসান ও ডিবি ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ লক্ষ্মীপুর জেলায় অভিযান চালিয়ে চর মার্টিন থেকে ডাকাতদের গ্রেফতার ও মালামাল উদ্ধার করে।
শুক্রবার ভোর রাতে একদল ডাকাত কবিরহাট থানার চাপরাশীর হাটে ডাকাতির করতে গেয়ে নৈশ প্রহরী শহীদ উল্যাহ (৫০) বাধা দেন। ডাকাতরা ক্ষিপ্ত হয়ে তাকে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে পর্যায়ক্রমে ২ টি স্বর্ণের দোকানে লকার গ্যাস সিলিন্ডার ব্যবহার করে কেটে ২৫০ ভরি স্বর্ণসহ ৩ কোটি লুট করে নিয়ে যায়। জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। আজ নোয়াখালী জেলা পুলিশ সুপার কার্যালয়ে জব্দকৃত মালামাল ও ডাকাত দল সহ হাজির করে এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট