নোয়াখালীতে এক জোকে সাড়ে ৫ লাখ শিশুকে ভিটামিন এ,ক্যাপসুল খাওয়ানো হবে
নোয়াখালী জেলায় ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের ভিটামিন ‘এ’ অভাবজনিত রাতকানা রোগের প্রাদুর্ভাব এক শতাংশের নিচে কমিয়ে আনা এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্ঠিজনিত মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে নোয়াখালীতে আগামী ১২ ডিসেম্বর (মঙ্গলবার ) ৫ লাখ ৫৪ হাজার ৯৯৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।
সোমবার (১১ ডিসেম্বর ) সকাল ১১ টায় নোয়াখালী সিভিল সার্জন অফিসের সভাকক্ষে ভিটামিন-এ ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈমা নুসরাত জাবীন ।
সিভিল সার্জন জানান, আগামী ১২ ডিসেম্বর (মঙ্গলবার ) জেলায় ২২৮৭টি কেন্দ্র ও ৪৫৭৪ জন সেচ্ছাসেবীর মাধ্যমে এই ক্যাম্পেইন চলবে। এ ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সি ৬১,১৬৭ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৯,৩৮৩০ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ খাওয়ানো হবে।
কর্মশালায় সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুদ্দিন মাহমুদ , এম ও সিএস ডা. মো. সোহরাব হোসেন, এম ও ডা. ফয়সাল মো. তৌহিদুজ্জামান, এমওসিএস ডাঃ যীশু দাস সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।