আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম খুন গায়েবী গ্রেফতার মানবাধিকার হয়ে গ্রেফতার বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ । ১০ ডিসেম্বর দুপুর ২ টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করে
এর আগে বিভিন্ন স্থান থেকে এসে একত্রিত হতে থাকেন নেতা কর্মীরা জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে ও সহ দপ্তর সম্পাদক ওমর ফারুক ট্রফির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান জেলা বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহানের সহধর্মিনী 
বেগম রহিমা শাহজাহান, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশ, জেলা বিএনপির সদস্য এডভোকেট শাহাদাত হোসেন , জেলা বিএনপির সদস্য এডভোকেট শাহাদাত হোসেন, ও এডভোকেট মিনহাজ সহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মানববন্ধনে এ সময় বক্তারা বলেন অবৈধ নির্বাচনী তফসিল সারাদেশে আন্দোলন চলাকালে নেতাকর্মীদের গ্রেফতার ও নির্বাচন নির্যাতনের প্রতিবাদ জানান একইসাথে গণ গ্রেপ্তার ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান সহ নেতা কর্মীদের দ্রুত মুক্তির দাবি জানান।