1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালী ৪ একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে করা আপিল খারিজ | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

নোয়াখালী ৪ একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে করা আপিল খারিজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৭ বার

নোয়াখালী ৪ একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে করা আপিল খারিজ.
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা আপিল খারিজ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ঢাকায় নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির পর এ রায় দেন তিনি।

জানা যায়, এর আগে মনোনায়নপত্র যাচাই বাচাই শেষে একরাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নোয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এ দিকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্ত্রীর আয় বহির্ভূত সম্পদের হিসাব দাখিল না করা মর্মে একরামুল করীম চৌধুরীর মনোনয়ন বাতিলের জন্য আপিল আবেদন করেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান সত্যতা স্বীকার করে বলেন, একরাম চৌধুরী একজন মাটি ও মানুষের নেতা। তার বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করেছে নির্বাচন কমিশনার। তিনি চতুর্থবারের মতো নৌকার প্রার্থী হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হবেন।
এ বিষয়ে অ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েল জানান, একরামুল করীম চৌধুরীর স্ত্রী নিজে একজন উপজেলা চেয়ারম্যান ও সরকারের নিয়মিত ট্যাক্স হোল্ডার, তাই তার আয়ের হিসাব দেওয়ার প্রয়োজন নেই বলে আপিল আবেদন খারিজ করা হয়েছে।

রায়ের খবর পৌঁছামাত্র ফেসবুকসহ সোশাল মিড়িয়ায় ভাইরাল হয়ে যায়।
উল্লেখ্য, নোয়াখালী-৪ আসন এক সময় বিএনপির ঘাঁটি বলেই পরিচিতি ছিল। দীর্ঘ ২১ বছর পর ২০০৮ সালে এ আসন পুনরুদ্ধার করেন একরামুল করীম চৌধুরী। সেই থেকে আসনটি আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। সাধারণ জনগণ ও তৃণমূল নেতাকর্মীদের পাশে থাকার কারণে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চতুর্থবারের মতো একরাম চৌধুরীকে আবারও নৌকার মনোনয়ন দিয়েছেন। এই আসনে মোট ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। সর্বশেষ আওয়ামী লীগের প্রার্থী, স্বতন্ত্রী প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট