1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নারিকেলের গুড়া ভেবে কীটনাশক খেয়ে কিশোরের মৃত্যু | দৈনিক উপকূল বার্তা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

নারিকেলের গুড়া ভেবে কীটনাশক খেয়ে কিশোরের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৭ বার

নোয়াখালীর চাটখিলে নারিকেলের গুড়া ভেবে ইঁদুর মারার কীটনাশক খেয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

নিহত জাহিদুল ইসলাম ওরফে আল আমিন (১৫) উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের মুকবুল আহাম্মেদ চেরাং বাড়ির হান্নান হোসেন ওরফে হানিফের ছেলে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মুকবুল আহাম্মেদ চেরাং বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আল আমিনের মা জেসিমন আক্তার ইঁদুর মারার কীটনাশক, চাউলের গুড়া, নারিকেলের সাথে মিশিয়ে ইঁদুর মারা জন্য বসত ঘরের ভিতর গ্যাসের চুলার পাশে রাখেন। এরপর তিনি সুপারি গাছে খোলা আনতে ঘরের বাহিরে যান। পরবর্তীতে আল আমিন দিনের কাজ শেষে ঘরে ঢুকে। একপর্যায়ে চাউলের গুড়া ও নারিকেলের খাবার মনে করে অসাবধানতা বশত খেয়ে ফেলে ইঁদুর মারার কীটনাশক। পরে তার গলা জ্বালাপোড়া ও বমি হতে থাকলে তার মা ও বাড়ির লোকজন ভিকটিমকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এসএমকে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট