1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বর্ণাঢ্য আয়োজনে সদর উপজেলা প্রেসক্লাবের ২য় বর্ষপূর্তি উদযাপন | দৈনিক উপকূল বার্তা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

বর্ণাঢ্য আয়োজনে সদর উপজেলা প্রেসক্লাবের ২য় বর্ষপূর্তি উদযাপন

মোঃ হোসেন সুমন কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৫৭৫ বার

কক্সবাজার জেলার সর্বপ্রথম পেশাদার সাংবাদিকদের সংগঠন সদর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আরিফুল্লাহ নূরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদারের সঞ্চালনায় ২৩ ডিসেম্বর সদর উপজেলা পরিষদের এডভোকেট শাহাবুদ্দিন আহমদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উদ্ভোদক ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা, প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, প্রধান পৃষ্ঠপোষক ছিলেন কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী এস এম নুরুল হক বীর প্রতীক।

সদর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শায়েক আহমদের পুত্র হাফেজ শাফী হাবিবের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ফরিদুল আলম শাহীন, জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তৌহিদ বেলাল, সিটি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কক্সবাজার একাত্তরের সম্পাদক রুহুল আমিন সিকদার, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখি, কক্সবাজার শহর কৃষকলীগের সাধারণ সম্পাদক তামজিদুল ইসলাম মিন্টু, ঝিলংজা ইউনিয়ন পরিষদের সদস্য নাছির উদ্দিন, সদর উপজেলা আনসার কর্মকর্তা মোস্তফা গাজী।

অনুষ্ঠান সদর উপজেলা প্রেসক্লাব থেকে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আব্দু শুক্কুর, সহ-সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, রাসেল উদ্দিন, শায়েক আহমদ, সাংগঠনিক সম্পাদক রাশেদুল আলম রাশেদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুল হক, দপ্তর সম্পাদক মোস্তফা জামান চৌধুরী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবছার কামাল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নোমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রায়হান উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হোসেন সুমন, সমাজ সেবা বিষয়ক সম্পাদক মোঃ সায়েদ, কার্যকরী সদস্য সাহাব উদ্দিন সিকদার, মঈন উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ ও জাতি গঠনে অপরিসীম ভূমিকা পালন করে একমাত্র সমাজের দর্পণ সাংবাদিকগণ। নীতি নৈতিকতায় অটুট থেকে পেশাদারিত্বকে সমুন্নত রেখে দেশ গঠনে কার্যকরী ভূমিকা পালন সম্ভব।

বক্তারা আরো বলেন, প্রচন্ড বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার সাথে দক্ষ নেতৃত্বে সদর উপজেলা প্রেসক্লাব পরিচালিত হচ্ছে। বিশেষকরে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত পেশাদারিত্ব বজায় রেখে সুনিপুণ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সদর উপজেলা প্রেসক্লাব।

সভায় সদর উপজেলা প্রেসক্লাবের নবীন সদস্য হিসেবে অসামান্য অবদানে বিশেষ সম্মাননা পেয়েছেন সাংবাদিক সাহাব উদ্দিন সিকদার, প্রেসক্লাব পরিচালনায় বিশেষ অবদানে সম্মাননা পেলেন সাংবাদিক আবছার কামাল, শ্রেষ্ঠ প্রতিবেদক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন সাংবাদিক শায়েক আহমদ, পর্যটন শিল্পের উন্নয়নে অসামান্য অবদান রাখায় বিশেষ সম্মাননা পেলেন দৈনিক সাগর দেশ পত্রিকার সম্পাদক রাসেল উদ্দিন।

অনুষ্ঠানে আমন্ত্রিত সকল অতিথিদের সদর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট