1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সেনবাগ দুই নির্বাচনী অফিস আগুন হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন | দৈনিক উপকূল বার্তা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

সেনবাগ দুই নির্বাচনী অফিস আগুন হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩০২ বার

ছবি ইমাম উদ্দিন রুবেল
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের নির্বাচনী অফিস ভাঙচুর, আগুন দেওয়াসহ হত্যার হুমকির প্রতিবাদে নৌকার প্রার্থী আলহাজ মোরশেদ আলম সংবাদ সম্মেলন করেছেন।

নৌকা প্রার্থী অভিযোগ করেন , স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিক পরিকল্পিতভাবে হামলা, মামলা, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ ও তার নির্বাচনী অফিস ভাঙচুর করেছেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর’) দুপুরে নোয়াখালীর চৌমুহনীতে মোরশেদ আলম কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

মোরশেদ আলম বলেন, এখন পর্যন্ত সেনবাগে একটি ও সোনাইমুড়ীতে একটি নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আতাউর রহমান মানিকের সমর্থকরা। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তিকারী বিএনপি নেতা আব্দুর রহমানকে দিয়ে ৬৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে কাঁচি প্রতীকের প্রার্থী। আতাউর রহমান মানিক জামায়াত-বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করতে এবং আওয়ামী লীগকে দুর্বল করতে নানা অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে মানিকের কর্মীরা। অথচ এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এসব কিছুর পেছনে তাদের উদ্দেশ্য হচ্ছে ভোটাররা যেন কেন্দ্রে না যায়। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বানচাল করতে আতাউর রহমান মানিক পরিকল্পিতভাবে নানা অপতৎপরতা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট