নোয়াখালী ৪ আসনে উৎসবমুখর প্রচারণা নৌকার প্রার্থী একরাম চৌধুরী পক্ষে ।

নোয়াখালী-৪ আসনে উৎসবমুখর পরিবেশে চলছে নৌকার প্রাথী এবং বর্তমান এমপি একরামুল করিম চৌধুরীর নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও পথসভা। নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত (সদর-সুবর্ণচর) উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও হাট-বাজারে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে স্থানীয় সোনাপুর জিরো পয়েন্টে চলছে পথসভা।
বুধবার(৩ জানুয়ারি) দুপুরে বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নৌকার প্রার্থী একরামুল করিম চৌধুরী জানান, বিগত সময়ের ন্যায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার পাশাপাশি ভোটারদেরকে ৭ তারিখে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহানসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগের দিন মঙ্গলবার(২ জানুয়ারি) সন্ধ্যায় সদরের বাঁধেরহাটে এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন একরামুল করিম চৌধুরী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেল প্রমুখ।
নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী একরামুল করিম চৌধুরীর নিজ নির্বাচনী এলাকার (সদর-সুবর্ণচর) বিভিন্ন স্থানে পথসভা ও প্রচারণা করেছেন। এ সময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চান ভোটারদের কাছে। জয়ের ব্যাপারে তিনিও শতভাগ আশাবাদী।