1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালী প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিকদের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত | দৈনিক উপকূল বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

নোয়াখালী প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিকদের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

এর আজাদ সোহেল
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
  • ২৬৪ বার

নোয়াখালী প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিকদের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
নোয়াখালী প্রতিনিধি ঃ নোয়াখালী প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিকদের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জানুঃ) বিকাল ৪ টায় নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলায়তনে এ দোয়া অনুষ্ঠিত হয়।
নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ এমরান সুজন, সহ-সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, যুগ্ন-সম্পাদক এ আর আজাদ সোহেল,যুগ্ম – সম্পাদক আকবর হোসেন সোহাগসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ,জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদবৃন্দ। দোয়া অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি সহিদ উদ্দিন এস্কেন্দার কচি, সাবেক সভাপতি কামাল উদ্দীন আহমেদ, সাবেক সভাপতি সহিদুল ইসলাম, সাবেক সভাপতি রফিক উদ্দিন আহমেদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছাইদুল হক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শাহ্ আকতার প্রাণধন, সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদের, সাবেক সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন কিরন ও সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনোয়ারসহ ইতোমধ্যে আরো যারা প্রয়াত হয়েছে গাজিউল হক গাজী, মাস্টার আহসান উল্লাহ ভুইয়া,আজিজুল হক আজিজ,মোজাম্মেল হক মিরন,আনোয়ারুল হায়দার,রফিকুল আনোয়ার, এস এম ফারুক এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ফাতেহ পাঠ ও মোনাজাত করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন,নোয়াখালী জেলা জামে মসজিদের খতিব মুফতি দিলওয়ার হোসেন।
এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, নোয়াখালী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ১ম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ বছর থেকে প্রত্যেক বছরের ১ম শুক্রবার প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের জন্য দোয়ার আয়োজন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট