নোয়াখালী-২,(সেনবাগ-সোনাইমুড়ী) আসনে নির্বাচনী বিধিনিষেধ অমান্য করে নিষিদ্ধ সময়ে প্রচারনা চালানোয় নৌকার দুই সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় সেনবাগ পৌর শহরে ওই অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম।
দন্ডপ্রাপ্তরা হলেন, সেনবাগের কাবিলপুর গ্রামের শামছুল আলমের ছেলে রবিউল আলম (২৭) ও ডোমনাকান্দি গ্রামের জামাল উদ্দিনের ছেলে আবদুল্লাহ ইবনে কাউসার (২৬)। তাদেরকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রের মো. জাহিদুল ইসলাম জানান প্রচারনার নির্ধারিত সময়ের পরও নৌকা প্রার্থী দুই সমর্থক প্রচারণা চালানোয় তাদেরকে জরিমানা করা হয়েছে। এরমধ্যে একজন লিফলেট বিতরণ করছিল এবং আরেক জনের গায়ে নৌকা অংকিত টিশার্ট পরা ছিল।