1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যা | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

নোয়াখালীতে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ২৬২ বার

 

নোয়াখালী পৌর এলাকার একটি বাসার ভেতর বিছানায় পড়েছিল তামান্না ইসলাম পিনু (১৬) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ। পাশেই ফ্যানে ঝুলছিল তামান্নার স্বামী মেহেদী হাসান শুভর (২২) মরদেহ।
সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে পুলিশ জেলা শহর মাইজদীর বার্লিংটন মোড় সংলগ্ন বসুন্ধরা কলোনির একটি বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে।
নোয়াখালীর পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন, সদর উপজেলার দাদপুর ইউনিয়নের দুলাল মিয়ার ছেলে মেহেদী হাসান শুভ ও পৌর এলাকার লিটনের মেয়ে তামান্না ইসলাম পিনু। তাঁরা স্বামী-স্ত্রী ছাড়াও সম্পর্কে খালাতো ভাই-বোন ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, খালাতো ভাই-বোন হওয়ার সুবাদে নিজেদের মধ্যে জানাশোনা ও প্রেমের সম্পর্কে এক বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন শুভ এবং তামান্না। এরপর থেকে তারা মাইজদীর বসুন্ধরা কলোনিতে তামান্নাদের বাসায় থাকতেন। একই বাসায় তামান্নার মা ও ভাই থাকতেন। সোমবার সকালে তাদের কক্ষ থেকে শুভ ও তামান্নার কোনো সাড়াশব্দ না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন তামান্নার ভাই হোসেন আহমেদ নোমান। খবর পেয়ে সুধারাম মডেল থানা-পুলিশ তাদের দুজনের মরদেহ উদ্ধার করে।

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী শুভ তার স্ত্রী তামান্নার গলা কেটে হত্যা করে নিজে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। তবে ঘটনাটি আরও তদন্ত করা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট